1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

বিশ্ব পরিবেশ দিবসে নরসুন্দা নদী বাঁচানোর দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৮ বার পঠিত

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নরসুন্দা নদীকে দখল ও দূষণমুক্ত করে এর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন ও পথসভা করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা শাখা।
শুক্রবার (৫ জুন) সকালে জেলা শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বর-এ আয়োজিত এ কর্মসূচিতে বাপার নেতাকর্মী, পরিবেশকর্মী ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। “প্রকৃতির অনুপ্রেরণায়, জলবায়ুর জন্য ও আমাদের ভবিষ্যতের জন্য” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে বক্তারা নরসুন্দা নদী রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।
পথসভায় বক্তারা বলেন, একসময় কিশোরগঞ্জ জেলার প্রাণ হিসেবে পরিচিত নরসুন্দা নদী বর্তমানে দখল, দূষণ ও অব্যবস্থাপনার কারণে অস্তিত্ব সংকটে পড়েছে। নদীর বিভিন্ন স্থানে অবৈধ দখল, ময়লা-আবর্জনা ও বর্জ্য ফেলার কারণে এর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে নদীর নাব্যতা কমে যাচ্ছে এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে।
বক্তারা আরও বলেন, হোসেনপুর এলাকায় ১৯৮০-এর দশকে নির্মিত কাওনার বাঁধ নরসুন্দা নদীর স্বাভাবিক পানিপ্রবাহে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরে নদীর প্রবাহ ব্যাহত হওয়ায় এর জীববৈচিত্র্য, জলাধারণ ক্ষমতা এবং পরিবেশগত ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একসময় যে নদী মানুষের জীবন-জীবিকা, কৃষি ও নৌ-যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত, বর্তমানে তা মৃতপ্রায় অবস্থায় পৌঁছেছে।
মানববন্ধন থেকে বক্তারা দ্রুত কাওনার বাঁধ অপসারণ, নদীর দখলদার উচ্ছেদ, দূষণ বন্ধ, খাল-বিল ও জলাধার পুনঃখনন এবং নরসুন্দা নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে সমন্বিত পরিকল্পনা গ্রহণের দাবি জানান। তারা বলেন, নদী রক্ষা করা গেলে শুধু পরিবেশ নয়, জেলার অর্থনীতি, কৃষি ও জনজীবনও উপকৃত হবে।
এ সময় উপস্থিত ছিলেন বাপা কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট হামিদা বেগম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দিন ভূইয়া, কার্যকরী সদস্য আলমগীর হোসেন, মো. ফারুউজ্জামান, জাহাঙ্গীর আলম,স্বপন স্যার ,আব্দুল মালেক সজিবসহ বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ।
পথসভা শেষে নরসুন্দা নদী পুনরুদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24