1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

ফতুল্লায় যুবলীগ নেতা শুভকে ঘিরে নানা অভিযোগ, এলাকাবাসীর উদ্বেগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৬৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দাপা এলাকায় যুবলীগের সাবেক নেতা হিসেবে পরিচিত শুভকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা অভিযোগ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন অনুপস্থিত থাকার পর সম্প্রতি তিনি এলাকায় ফিরে এসে তার পুরোনো অনুসারীদের নিয়ে বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দাপা এলাকার বাসিন্দা শুভ অতীতে আওয়ামী যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করতেন। অভিযোগ রয়েছে, তিনি প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।

এলাকাবাসীর দাবি, সম্প্রতি দাপা এলাকায় একটি গ্যারেজের পেছনে বিভিন্ন ব্যক্তির সঙ্গে রাতের বেলায় একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠককে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে।

তবে উত্থাপিত অভিযোগের বিষয়ে শুভর বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহলের দাবি, অভিযোগগুলোর সত্যতা যাচাই করে

প্রয়োজনীয় তদন্ত করা হলে প্রকৃত পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। তারা মনে করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নজরদারি জোরদার করা প্রয়োজন।

বিঃদ্রঃ উল্লিখিত অভিযোগসমূহ অভিযোগকারীদের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপিত হয়েছে। অভিযোগের সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত সাপেক্ষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24