1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলের দুর্গম এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও পদশূন্যতা চলছে। মদনে জাসাসের পৌর আহবায়ক কমিটি গঠন ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায়

সাতক্ষীরায় পুরাতন চোরাই গাড়ি বিক্রির ‘অঘোষিত সম্রাট’ জিল্লু, রাজনৈতিক দাপটে জিম্মি সাধারণ ক্রেতারা

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৩১ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি:

কখনও আওয়ামী লীগ নেতা, আবার পটপরিবর্তনে বিএনপি নেতা সেজে সাতক্ষীরার পুরাতন মোটরসাইকেল বাজারের অঘোষিত সম্রাট, সাবেক শ্রমিক লীগ নেতা জিল্লুর রহমান ও তার প্রধান সহযোগী আইয়ুব আলীর রাজনৈতিক প্রভাবের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার সাম্রাজ্যের আরও একটি ভয়ঙ্কর রূপ উন্মোচিত হয়েছে। পছন্দের গাড়ির কাগজপত্র দেখতে চাওয়ায় শোরুমে সাটার নামিয়ে সাংবাদিকদের আটকে রেখে মারধর ও প্রাণনাশের হুমকির রেশ কাটতে না কাটতেই এবার সামনে এলো এক সাধারণ ক্রেতাকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়া ও ভুয়া কাগজপত্র দেওয়ার চাঞ্চল্যকর চাঞ্চল্যকর তথ্য।

তালা উপজেলার খানপুর এলাকার ভুক্তভোগী যুবক মোঃ বিল্লাল হোসেনের দায়ের করা একটি বিস্ফোরক লিখিত অভিযোগের কপি আজ (৫ জুন) সাংবাদিকদের হাতে এসেছে। এই অভিযোগের প্রতিটি লাইনে ফুটে উঠেছে মা মোটরস সিন্ডিকেটের রাজনৈতিক দাপট, চরম দুর্ব্যবহার এবং সাধারণ ক্রেতাদের ওপর চালানো নির্যাতনের চিত্র।

অনুসন্ধানে ও বিল্লাল হোসেনের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছরের ৪ জুন কাটিয়া মাস্টারপাড়া এলাকার ‘মেসার্স মা মটরস’ থেকে এক লক্ষ টাকা মূল্যের একটি পুরাতন টিভিএস ১২৫ সিসি মোটরসাইকেল ক্রয় করেন বিল্লাল। ২৫ হাজার টাকা নগদ জমা দিয়ে বাকি টাকা মাসিক ১৮,৫০০ টাকা কিস্তিতে পরিশোধের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী সম্পূর্ণ টাকা পরিশোধের পর গাড়ির মূল কাগজপত্র বুঝিয়ে দেওয়ার কথা ছিল।

কিন্তু কিস্তির শেষ টাকাটি পকেটে ভরার পরপরই জিল্লুর ও তার কর্মচারী আইয়ুব আলী তাদের আসল রূপ ধারণ করে। মূল কাগজপত্রের জন্য বিল্লাল শোরুমে ঘুরতে থাকলে গত ১৮ মে তার কাছে উল্টো আরও ৪ হাজার টাকা দাবি করা হয়। নিরুপায় বিল্লাল সেই টাকা দেওয়ার পর তাকে যে কাগজপত্র দেওয়া হয়, তা ছিল সম্পূর্ণ নকল ও জাল।

জাল কাগজের বিষয়টি ধরে ফেলে প্রতিবাদ করতেই ক্ষিপ্ত হয়ে ওঠে জিল্লুর ও আইয়ুব আলী আলী। রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে তারা বিল্লালের ওপর চড়াও হয়।

ভুক্তভোগী বিল্লাল হোসেন তার অভিযোগে উল্লেখ করেন,
আমি যখন বুঝতে পেরে নকল কাগজপত্র ফিরিয়ে দিই, তখন জিল্লুর ও তার লোকজন আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। আমি এর প্রতিবাদ করলে জিল্লুর ও আইয়ুব আলী তাদের রাজনৈতিক প্রভাবের গরম দেখিয়ে আমাকে মারধর করতে উদ্যত হয়। জিল্লুর সরাসরি হুমকি দিয়ে বলে—’শোরুমে এসে আর কোনোদিন যদি কাগজপত্রের কথা বলিস, তবে তোকে খুন করে লাশ গুম করে দেবো!’। পরে সদর থানা পুলিশ ও এলাকার কয়েকজন বড় ভাইয়ের মধ্যস্থতায় আমি গাড়ি ফিরিয়ে দিয়েছি।

স্থানীয়দের অভিযোগ, জিল্লুর রহমান অতীতে দলীয় পদ-পদবী ব্যবহার করে এবং তার ক্যাডার বাহিনী দিয়ে কাটিয়া ও পলাশপোল এলাকায় একচ্ছত্র রাজত্ব কায়েম করেছে। তার শোরুম ‘মা মোটরস’ মূলত সীমান্ত দিয়ে আসা চোরাই ও কাগজপত্রহীন অবৈধ মোটরসাইকেল কেনাবেচার প্রধান আখড়া। জিল্লুর ও তার ডানহাত আইয়ুব আলীর মূল কাজই হলো কম দামে কাগজপত্রহীন গাড়ি কিনে, ভুয়া নম্বর প্লেট ও জাল কাগজ বানিয়ে ক্রেতাদের ফাঁদে ফেলা। কেউ জালিয়াতি ধরে ফেললে রাজনৈতিক প্রভাব খাটিয়ে উল্টো মারধর ও মামলা-হামলার ভয় দেখানো হয়।

গত বুধবার (৩ জুন) পাইকগাছা থেকে আসা দুই সাংবাদিকের ওপর হামলার পর জিল্লুর বাহিনীর বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় প্রথম লিখিত অভিযোগ হয়। আর আজ গণমাধ্যমের হাতে আসা বিল্লাল হোসেনের এই অভিযোগটি প্রমাণ করে যে, এই সিন্ডিকেটের শিকড় কতটা গভীরে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসীর প্রশ্ন, ক্ষমতার পরিবর্তন বা রাজনৈতিক পটপরিবর্তন হলেও জিল্লুর ও আইয়ুব আলীদের মতো চিহ্নিত অপরাধীরা কীভাবে এখনও বহাল তবিয়তে সাধারণ মানুষকে মারধর ও জিম্মি করার সাহস পায়? চোরাই মোটরসাইকেল সিন্ডিকেটের এই মূল হোতাদের লাগাম টেনে ধরতে সাতক্ষীরা জেলা পুলিশ ও প্রশাসন কত দ্রুত অ্যাকশনে যায়, এখন সেটাই দেখার বিষয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24