1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ শ্রীবরদী পৌরসভার ব্যবসায়ীরা

  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৬৫ বার পঠিত

জুবায়ের আহমেদ রাসেল:- শেরপুরের শ্রীবরদী

পৌরসভার একমাত্র মাছ বাজারটি এখন ময়লার ভাগারে পরিণত হয়েছে। মাছ বাজারের চারদিকে ময়লার স্তুপ। ড্রেনগুলো ময়লা-আবর্জনায় ভরে পানি নিষ্কাশন বন্ধ রয়েছে। একদিকে পচাঁ পানির দুর্গন্ধ, অন্যদিকে অপরিস্কার পানিতে জন্ম নিচ্ছে মশা।

অপরদিকে মাছ বাজারের পাশের শেডে প্রতিদিন গরু জবাই করা হয়। নিয়মিত গরুর বর্জ্য পরিস্কার করা হয়না। সেই সাথে গরুর চামড়া খোলা শেডে লবণ দিয়ে রাখা হয়। গরুর বর্জ্য ও চামড়ার গন্ধে স্থানীয় ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়েছে। ঝুঁকিতে পড়ছে জনস্বাস্থ্য।

কিন্তু পৌর কর্তৃপক্ষের দায়সারাভাবে দায়িত্ব পালনকেই দায়ী করছেন ব্যবসায়ী, ক্রেতা ও সচেতন মহল। ব্যবসায়ী ও ক্রেতাদের দাবী সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় গ্রহণ করা হোক।

সরেজমিনে দেখা যায়, মাছ বাজারের ড্রেনগুলো ময়লা আবর্জনায় ভর্তি রয়েছে। পাশের খোলা শেডে গরুর বর্জ্য ও চামড়া। নিয়মিত গরু জবাই হয় বাজারের ভিতরেই। কিন্তু নিয়মিত পরিস্কারের কথা থাকলেও নিয়মনীতির তোয়াক্কা করছে না পৌর কর্তৃপক্ষ। পরিস্কার না করায় দুর্গন্ধ ছড়াচ্ছে বাজারজুড়ে। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়ছে জনসাধারণ।

মাছ ব্যবসায়ী আলাল মিয়া বলেন, ড্রেন ও গরুর ময়লা ঠিকমতো পরিস্কার করা হয়না। তাই ব্যবসায়ী ও ক্রেতারা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে। আমাদের দাবী পৌর প্রশাসক এই সমস্যার দ্রুত সমাধান করবে। বক্তব্য নিতে গেলে অনেক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, বক্তব্য নিয়ে কি লাভ? কাজ তো হয় না।

এ ব্যাপারে পৌরসভার সহকারী প্রকৌশলী কৃষ্ণ দয়াল রায় বলেন, পরিচ্ছন্ন কর্মীদের তদারকি করে নিয়মিত পরিস্কারের ব্যবস্থা করা হবে। পাশাপাশি গরু জবাই করার স্থানটি সরিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মনীষা আহমেদ বলেন, বাজার পরিস্কার পরিচ্ছন্ন তদারকি করার জন্য কমিটি করে দেওয়া হয়েছে। তাদের সাথে কথা বলে বাজারের সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার পরপরই পরিস্কার করার জন্য ময়লার গাড়ি ও পরিচ্ছন্ন কর্মীদের মাছ বাজারে পাঠানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24