1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

‎মণিরামপুর থানার নবাগত ওসি’র সাথে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বার পঠিত

মণিরামপুর(যশোর)প্রতিনিধি:-
যশোরের মণিরামপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি-সার্বিক) মোঃ আবু সাইদ বলেছেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ মণিরামপুর গড়তে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে। এক্ষেত্রে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান তিনি।

‎মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে মণিরামপুর থানায় নবাগত ওসির সাথে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। গত ২৬ এপ্রিল তিনি মণিরামপুর থানায় যোগদান করেন।

‎মতবিনিময় সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, সন্ত্রাস ও চুরি-ডাকাতি দমনে করণীয় এবং জননিরাপত্তা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ওসি মোঃ আবু সাইদ জানান, যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে এবং জনগণের আস্থা অর্জনে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করা হবে।

‎সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা সবসময় প্রশাসনের পাশে থেকেছেন এবং ভবিষ্যতেও জনস্বার্থে এই ধারা অব্যাহত থাকবে। নবাগত ওসির নেতৃত্বে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

‎সাক্ষাৎকালে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ নবাগত ওসিকে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন, মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের,সভাপতি,মোঃ জাকির হোসেন,সাধারণ সম্পাদক,মোঃ জাহিদুর রহমান,দপ্তর সম্পাদক,বিএম সাব্বির হাসান,সাংগঠনিক সম্পাদক,মোঃ ফারুকুল ইসলাম (ফারুক),সদস্য,মোঃ মাসুম বিল্লাল ও নয়ন রায় সহ অন্যান্য সদস্যবৃন্দ। সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই সভায় পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পেশাদারিত্বের সমন্বয় আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24