1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

টেকনাফে ২ বিজিবির মানবিক মেডিকেল ক্যাম্প: ৪১১ অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১১ বার পঠিত

নজরুল ইসলাম খোকন , টেকনাফ (কক্সবাজার):

সীমান্ত রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক সেবামূলক কর্মকাণ্ডেও প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। এরই ধারাবাহিকতায় টেকনাফে আয়োজিত এক বিশেষ মেডিকেল ক্যাম্পেইনে ৪১১ জন গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত টেকনাফ উপজেলা সাংস্কৃতিক কেন্দ্রে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি-এর সার্বিক তত্ত্বাবধানে ক্যাম্পটি পরিচালিত হয়।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন মেজর মো. ফয়জুল হক, এএমসি, ভারপ্রাপ্ত সিনিয়র মেডিকেল অফিসার, সেক্টর সদর দপ্তর রামু এবং মেজর মো. শাহাদাত হোসেন শুভ, এএমসি, মেডিকেল অফিসার, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। তারা আগত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং ওষুধ প্রদান করেন।

মেডিকেল ক্যাম্পে টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ১০৩ জন পুরুষ, ২২৩ জন নারী এবং ৮৫ জন শিশুসহ মোট ৪১১ জন মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সীমান্তবর্তী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিয়মিতভাবে নানা জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে বিজিবি।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক বলেন, “বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক”— বিজিবি মহাপরিচালকের এই ভিশন বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। সীমান্ত রক্ষার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোও আমাদের দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয়দের মতে, বিজিবির এ ধরনের উদ্যোগ সীমান্তবর্তী এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য আশীর্বাদস্বরূপ এবং জনসেবায় বাহিনীটির মানবিক মুখ আরও উজ্জ্বল করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24