1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

অন্ধকারে ডুবে যাচ্ছে ব্যবসা-বাণিজ্য, ক্রেতাশূন্য বাজারে দিশেহারা ব্যবসায়ীরা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার পঠিত

নির্মল পাল: স্টাফ রিপোর্টার

তীব্র গরম, ঘন ঘন লোডশেডিং এবং জ্বালানি সংকটে স্থবির হয়ে পড়েছে স্থানীয় ব্যবসা-বাণিজ্য। বিদ্যুৎ না থাকায় দিনের ও রাতের বেশিরভাগ সময়ই অন্ধকারে ডুবে থাকে দোকানপাট, ফলে ক্রেতাদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

ব্যবসায়ীরা জানান, দোকান খুলে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকলেও তেমন কোনো ক্রেতা পাওয়া যাচ্ছে না। বিদ্যুতের অভাবে ফ্যান-লাইট বন্ধ থাকায় গরমে কেউ দোকানে ঢুকতে চায় না। অন্যদিকে, তেলের সংকটে মানুষ প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না, যার প্রভাব পড়ছে বাজারে।

অনেক ব্যবসায়ী বাধ্য হয়ে নির্ধারিত সময়ের আগেই দোকান বন্ধ করে দিচ্ছেন। এতে প্রতিদিনই লোকসান গুনতে হচ্ছে তাদের। ছোট ব্যবসায়ীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বলে জানা গেছে।

এ অবস্থায় দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24