1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

অপসংস্কৃতি প্রতিরোধে মণিরামপুরে যুবদলের প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৪০ বার পঠিত

আবু রায়হান, মণিরামপুর (যশোর): রাজনৈতিক অপসাংস্কৃতি বন্ধ করে সুস্থধারার রাজনীতির প্রেক্ষাপট বাস্তবায়নে সকল ধরনের অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে পৃথক প্রতিবাদ মিছিল এবং সভা করেছে মণিরামপুর উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ। 

কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা মোতাবেক দেশব্যাপী ৭ দিনের কর্মসূচির আলোকে মঙ্গলবার (২৩শে জুন) বেলা ১২টায় মণিরামপুর পৌরশহরে এ প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোতাহিরুল ইসলাম রিয়াদ।

দক্ষিনমাথা বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া প্রতিবাদ মিছিলে অংশ নেই,উপজেলা যুবদলের আয়ুব আলী,সাইদুল ইসলাম,পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ সাইফুল ইসলাম,বিল্লাল হোসেন,উপজেলা যুবদলের কামরুল ইসলাম প্রমূখ। 

মিছিল টি বাজারের প্রধান সড়কের গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিন শেষে পুনরায় দক্ষিনমাথা বাসস্ট্যান্ডে ফিরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দরা দাবী করে, নিষিদ্ধ ঘোষিত ও ক্ষমতাচ্যুত সরকারী দলের কোন রকম বিশৃঙ্খলা,অপপ্রচার মেনে নেওয়া হবেনা,কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক মণিরামপুর উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দরা তা প্রতিহত করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24