1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

অভয়নগরে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পঠিত

আগামী ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ মাসের কর্মসূচি সফল করার লক্ষ্যে যশোরের অভয়নগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে এ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া ও বসুন্দিয়া ইউনিয়ন) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার আমীর অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও অভয়নগর শাখার তত্ত্বাবধায়ক প্রভাষক মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভয়নগর উপজেলা জামায়াতের আমীর সরদার শরীফ হোসেন। এ সময় উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, অর্থ সম্পাদক হাফেজ আব্দুল করিমসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, গণসংযোগ মাসের কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন এবং সাধারণ মানুষের কাছে সংগঠনের কার্যক্রম ও বার্তা পৌঁছে দেওয়ার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

সমাবেশে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক দায়িত্বশীল নেতাকর্মী অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতিতে নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়াম পূর্ণ হয়ে ওঠে।

সমাবেশটি পরিচালনা করেন অভয়নগর উপজেলা জামায়াতের সেক্রেটারি মহিউল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24