1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টেকনাফ উপজেলার জেলা প্রেসক্লাবের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন আবু মুসা আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা কেশবপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে কঠোর বার্তা কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে ২০ টাকায় পরীক্ষা, ডেঙ্গু-যক্ষ্মা-কলেরা পরীক্ষা ফ্রি কালীগঞ্জে ১৫১ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ আটক-২ রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ সাইফুল ইসলাম

অভয়নগর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পঠিত

রিপোর্ট – বি এম শামসুর রহমান (জসিম)

গণমাধ্যমের যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেছেন যশোর -৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। ১৩ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে অভয়নগর রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সত্য ও সঠিক সাংবাদ প্রকাশ করাই জনগণের আস্থা অর্জনের একমাত্র পথ।
সভায় অভয়নগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. বদরুজ্জামানের সভাপতিত্বে, সঞ্চালনা করেন ইবাদুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও অভয়নগর রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা শাহজালাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,অভয়নগর উপজেলা জামায়াত ইসলামীর আমীর সহ সা. সম্পাদক গোলাম মোস্তফা , নভগ ওয়াপাড়া পৌর আমীর হাবিবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন অভয়নগর উপজেলা সভাপতি
এ সময় অভয়নগর রিপোর্টার্স ক্লাবের অন্যান্য সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ অধ্যাপক গোলাম রসুল আরও বলেন, সাংবাদিকতা একটি মহান দায়িত্ব। প্রতিটি সংবাদ যাচাই-বাছাই করে প্রকাশ করতে হবে, যাতে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা অটুট থাকে। এছাড়াও তার বর্তমান দায়িত্ব পালনরত অবস্থায় বিভিন্ন উন্নয়ন ও সমস্যার বিষয়ে আলোচনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে শাহজালাল হোসেন বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24