1. admin@mhnews24.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে এস্কাফ সিরাপসহ যুবক আটক বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬ টেকনাফে যুব নেতৃত্বে সাংস্কৃতিক বিনিময়, সম্প্রীতি ও শান্তির বার্তা সান্তাহারে অটোরিকশা মালিক সমিতি সংগঠনের নামে চাঁদা আদায়ের অভিযোগ!! মদন পৌরসভায় সহকারি শিক্ষিকার বাসায় হামলা ৩ নারী গ্রেফতার শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ টেকনাফে অপহৃত ৪ যুবক উদ্ধার, সন্দেহভাজন অপহরণকারী আটক

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পঠিত

শাব্বির আহমদ
জেলা প্রতিনিধি খুলনা

অদ্য ০৬ অক্টোবর ২০২৬ তারিখ বেলা ১১:০০ ঘটিকায় কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ সাজ্জাদুর রহমান মহোদয়ের সভাপতিত্বে পূজা উদযাপন পরিষদ, মহানগর পূজা ফ্রন্ট এবং মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যান ফ্রন্টের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত নেতৃবৃন্দের পূজা সংক্রান্তে নিরাপত্তা, ট্রাফিক, বিদ্যুৎ, ফায়ার সার্ভিস, সিসি ক্যামেরা ব্যবস্থাপনাসহ বিভিন্ন প্রশ্নের উত্তরে সভায় আগত সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ তাদের পরিকল্পনা তুলে ধরেন। অত:পর পুলিশ কমিশনার মহোদয় পূজাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুলনা মেট্রোপলিটন পুলিশের সর্বোচ্চ সচেষ্ট থাকার কথা ব্যক্ত করেন।
তিনি প্রতিটা পূজা মন্ডপে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।
যে কোন অনাকাঙ্খিত ঘটনার সংবাদ তাৎক্ষণিকভাবে কেএমপি কন্ট্রোল রুম, জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে অথবা সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে জানাতে অনুরোধ করেন।

এসময় উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে এ্যাডমিন এন্ড ফিন্যান্স); জনাব এম, এম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিঃ দায়িত্বে এফএন্ডবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত এবং অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস্ (ভারপ্রাপ্ত); জনাব মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ, পুলিশ সুপার, নৌ পুলিশ, খুলনা অঞ্চল-সহ সহকারী পরিচালক (এনএসআই); সহকারী পরিচালক (ডিজিএফআই); কোম্পানি কমান্ডার (এসআরবি-৬); ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর প্রতিনিধি; বিদ্যুৎ বিভাগের প্রতিনিধি; সিটি কর্পোরেশনের প্রতিনিধি এবং খুলনা মহানগর পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24