
ডেক্স রিপোর্ট
টানা তিন দিনের ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে জাতীয় ছাত্রশক্তি, চট্টগ্রাম মহানগরের একাংশের উদ্যোগে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
দুর্যোগে বিপর্যস্ত মানুষের দুর্ভোগ লাঘবে পরিচালিত এই মানবিক কার্যক্রমে প্রয়োজনীয় খাদ্য ও জরুরি সামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), চট্টগ্রাম।
দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে থেকে মানবিক দায়িত্ব পালনে জাতীয় ছাত্রশক্তি অঙ্গীকারবদ্ধ।