1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদিয়া) বন্দর-পতেঙ্গা থানা সংসদের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৬৬ বার পঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
হযরত গাউছুলআজম মাইজভান্ডার (ক.) তরিকা ও আদর্শবাহী সংগঠন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদিয়া)-এর চট্টগ্রাম মহানগর আওতাধীন বন্দর-পতেঙ্গা থানা কার্যকরী সংসদের আয়োজনে ৩ জুলাই, শুক্রবার, বিকাল ৪টায় নগরীর দক্ষিণ-মধ্যম হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে ও কবরস্থানে সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মো. ফোরকান আহমদের সভাপতিত্বে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধনী সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদিয়া)-এর চট্টগ্রাম মহানগর সংসদের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স ও অ্যান্টি ড্রাগ নেটওয়ার্কের সভাপতি স ম জিয়াউর রহমান।

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ শাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন বন্দর-পতেঙ্গা থানা কার্যকরী সংসদের কোষাধ্যক্ষ মো. আজিজুল হাকিম, দারুত-তায়ালীম সম্পাদক নাসির উদ্দিন বাপ্পী, সাংগঠনিক সম্পাদক মো. সলিম চৌধুরী, প্রচার ও জনসংযোগ সম্পাদক মো. আবু বক্কর, দপ্তর ও পাঠাগার সম্পাদক কাজী মো. আতিকুল ইসলাম আতিক, সমাজকল্যাণ সম্পাদক মো. ইসমাইল কোম্পানি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আলাউদ্দিন, সহযোগী সংগঠনিক সম্পাদক মো. মঈনুদ্দিন সেলিম।

এ সময় বক্তারা বলেন, বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলায় এবং পরিবেশের উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি অত্যাবশ্যক। যেভাবে জলবায়ু পরিবর্তনের ফলে তীব্র উষ্ণতার সৃষ্টি হয়েছে, এর প্রভাব মোকাবেলায় আমাদের সকলকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। বক্তারা আরো বলেন, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদিয়া) শুধুমাত্র ধর্মীয় ও তরিকত ভিত্তিক কাজ করে না, তারা মানবিক, সামাজিক, শিক্ষা নিয়ে বর্ষব্যাপী নানা কর্মসূচি করে আসছে। এরই অংশ হিসেবে কেন্দ্রীয় ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বন্দর-পতেঙ্গা সংসদে বৃক্ষরোপণ কর্মসূচি।

এছাড়াও কর্মসূচিতে গোসাইলডাঙ্গা মুনিরনগর মুন্সিপাড়া, দক্ষিণ-মধ্যম হালিশহর, দক্ষিণ হালিশহর ও কাজী গলি শাখা খেদমত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে সংগঠনের নেতৃবৃন্দ অতিথিদের সাথে নিয়ে সড়কের পার্শ্বে, পুকুর পাড়ে ও কবরস্থানে বিভিন্ন ধরনের চারা রোপণ করেন এবং স্থানীয় জনসাধারণের মাঝে তুলে দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24