1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু রুহিয়ায় অবৈধ ৩০টি নিষিদ্ধ জাল জব্দ প্রকাশ্য আগুনে পুড়িয়ে ধ্বংস সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ ভালুকায় বিরোধপূর্ণ জমির দখল বুঝিয়ে দিলো আদালত নীলফামারীতে সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বাগেরহাটের রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু মিথ্যা মামলায় দীর্ঘ ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাংবাদিক আরাফাত সানি স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

আমতলীতে পল্লী উন্নয়ন দিবস পালিত র‌্যালি, আলোচনা সভা, গাছের চারা বিতরণ ও সাড়ে ৪ লাখ টাকার স্বল্পসুদে ঋণ প্রদান

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৬ বার পঠিত

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বরগুনার আমতলী উপজেলায় র‌্যালি, আলোচনা সভা, গাছের চারা বিতরণ, স্বল্পসুদে ঋণ বিতরণ এবং উন্নয়ন ও অগ্রযাত্রার ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে সোমবার পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০টায় আমতলী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে গাছের চারা বিতরণ, স্বল্পসুদে ঋণ প্রদান এবং উন্নয়ন ও অগ্রযাত্রার ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আমতলী উপজেলা কর্মকর্তা মো. ফিরোজ আলম।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, আমতলী থানার ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সোহেল, পৌর বিএনপির সভাপতি মো. কবির ফকির, বিআরডিবির চেয়ারম্যান মো. মাঈনুদ্দিন মামুন, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো. জাকির হোসেন, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, বিআরডিবির উপকারভোগী সদস্য ফাতেমা বেগম এবং ক্ষুদ্র উদ্যোক্তা মো. সাঈদুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে বিআরডিবির উপকারভোগী সদস্যদের মধ্যে স্বল্পসুদে সাড়ে ৪ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী উপকারভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে ঋণের চেক তুলে দেন। একই সঙ্গে তাদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পরে উন্নয়ন ও অগ্রযাত্রার ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24