1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১২ বার পঠিত

কামাল পাশা,সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলার সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে সরকারি বরাদ্দের সহায়তা প্রদান করা হয়েছে।
বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি)-র আওতায় মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এসব সহায়তা বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় পরিবারগুলোর হাতে এসব সহাযতা তুলে দেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এই কর্মসূচির আওতায় ২২ টি অসহায় পরিবারকে সুপেয় পানির সুবিধা দিতে ‘তার-২’ মডেল এর টিউবওয়েল এবং ২৫ টি অসহায় পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে মোট ১২৬ টি অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, ৯ নং তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য মোঃ শাদাদৎ হোসেন এবং ৩নং ইটালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য মো: ফজলার রহমান বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি বলেন, আমদের লক্ষ্য এলাকার পিছিয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের স্বাবলম্বী করে তোলা। সেলাই মেশিন ও সুপেয় পানির টিউবওয়েল হস্তান্তরের মাধ্যমে পরিবারগুলোতে নতুন আশা ও স্বস্তি ফিরবে বলে আমি বিশ্বাস করি। সরকারি বরাদ্দের একটি টাকাও যেন অপচয় না হয়- সেদিকে নজর রেখে সিংড়ার প্রতিটি মানুষের দ্বারে উন্নয়ন পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24