1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজিবপুরে সবজির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি—স্বস্তিতে ক্রেতারাও আধুনিক ও মডেল বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে জান্নাতুল ফেরদৌস গোলাপ, গণসংযোগে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি নলেজ ফাইট ২য় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

আধুনিক ও মডেল বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে জান্নাতুল ফেরদৌস গোলাপ, গণসংযোগে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা পরিষদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবিকা জান্নাতুল ফেরদৌস গোলাপ। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থার আধুনিকায়নসহ উপজেলার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার গারুড়িয়া ইউনিয়নের খয়রাবাদ ও সুখিনীলগঞ্জ বাজারে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

গণসংযোগকালে জান্নাতুল ফেরদৌস গোলাপ বলেন, “বাকেরগঞ্জকে একটি আধুনিক ও মডেল উপজেলা পরিষদ হিসেবে বিনির্মাণে আমি সর্বদা চেষ্টা করব। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং উপজেলার যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থার উন্নয়নসহ প্রতিটি ক্ষেত্রে আমার অব্যাহত প্রচেষ্টা থাকবে। অতীতের মতো ভবিষ্যতেও আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই।”

নিজের রাজনৈতিক পথচলার প্রেরণা হিসেবে স্বামী বিএনপি নেতা অহিদুল ইসলাম নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, গারুড়িয়া ইউনিয়নের কৃতী সন্তান অহিদুল ইসলাম নয়ন দীর্ঘদিন ধরে রাজনৈতিক ত্যাগ ও তিতিক্ষার মধ্য দিয়ে মানুষের পাশে রয়েছেন। তাঁর আদর্শ ও অনুপ্রেরণাই নিজের রাজনৈতিক পথচলায় সাহস জোগাচ্ছে।

তিনি আরও বলেন, আগামী বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী। এলাকার উন্নয়ন ও মানুষের সেবার লক্ষ্যে বাকেরগঞ্জবাসী দোয়া, ভালোবাসা ও সমর্থন দিলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন। জীবনের শেষ দিন পর্যন্ত বাকেরগঞ্জের মানুষের সেবা করে যেতে চান বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

গণসংযোগকালে বিএনপি নেতা অহিদুল ইসলাম নয়ন, খয়রাবাদ যুব সংঘের খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24