1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক

রুহিয়ায় অবৈধ ৩০টি নিষিদ্ধ জাল জব্দ প্রকাশ্য আগুনে পুড়িয়ে ধ্বংস

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৬ বার পঠিত

মোঃ সোয়েল রানা, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মৎস্য দপ্তর ও থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি রিং জাল ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ​সোমবার (২০ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন খাল-বিল ও জলাশয়ে এ অভিযান চালানো হয়। ​অভিযান সূত্রে জানা যায়, স্থানীয় জলাশয়ে অবৈধ জাল দিয়ে মাছ শিকারের গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। এ সময় খাল-বিল থেকে ২০টি চায়না দুয়ারি রিং জাল এবং ১০টি কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরবর্তীতে রুহিয়া উপজেলার অস্থায়ী কার্যালয় চত্বরে জনসম্মুখে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ​ঠাকুরগাঁও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি জানান, অসাধু জেলে ও শিকারিরা নিষিদ্ধ জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করছে, যা মৎস্য সম্পদের প্রজনন ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে চায়না রিং জালে ছোট মাছের পাশাপাশি জলজ প্রাণী ও কীট-পতঙ্গ আটকে পরিবেশের চরম ক্ষতি হচ্ছে। ​তিনি আরও জানান, দেশীয় মৎস্যসম্পদ ও প্রাকৃতিক প্রজনন রক্ষায় আইনি বিধান অনুযায়ী জব্দকৃত জাল ধ্বংস করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24