1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

আশুলিয়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৯ বার পঠিত

সাভারঃমনির মন্ডল
আশুলিয়ায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ী কে আটক করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৯২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

শনিবার (৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।

এর আগে শুক্রবার রাতে আশুলিয়া থানার আশুলিয়া ইউনিয়ন ও নরসিংহপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,মোঃ ওবায়দুল ইসলাম (৪০), পিতা-মোঃ মজিবর ওরফে জহির উদ্দিন, মাতা-লোফা আক্তার, সাং-ফকিরডাঙ্গী, থানা-চরভদ্রাশন, জেলা-ফরিদপুর ও মোঃ শামীম হোসেন (৩৮), পিতা-শাহজাহান প্রামানিক, মাতা-মরিয়ম বেগম, সাং-বাউসগারী, থানা-সাথিয়া, জেলা-পাবনা।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে,শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি আভিযানিক দল আশুলিয়া থানার আশুলিয়া ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ওবায়দুল ইসলাম নামের এক মাদক কারবারিকে আটক করে। এ সময় তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপর একটি পৃথক অভিযানে আশুলিয়া থানাধীন নরসিংহপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী শামীম হোসেনকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24