1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

আশুলিয়ায় চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, চালকের পর গ্রেপ্তার হেলপার

  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৪৫ বার পঠিত

সাভারঃ মনির মন্ডল
আশুলিয়ায় চলন্ত বাসে এক নারী পোশাকশ্রমিককে ধর্ষণচেষ্টার আলোচিত ঘটনায় বাসচালকের পর এবার হেলপারকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে আত্মগোপনে থাকা ওই হেলপারকে গাজীপুর মহানগরের বাসন থানার শাহআলম বাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই মামলার প্রধান আসামি বাসচালক আজিজুল শিকদারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার কাউসার হোসেন সানজিদ (২৬) মাদারীপুর জেলার কালকিনি থানার পশ্চিম মাইসপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরের চৌরাস্তা এলাকা থেকে কর্মস্থলে ফেরার উদ্দেশ্যে ডিইপিজেডগামী ইতিহাস পরিবহনের একটি বাসে ওঠেন এক নারী পোশাকশ্রমিক। বাসটি কিছুদূর যাওয়ার পর একে একে অন্য যাত্রীরা নেমে গেলে তিনি বাসে একা হয়ে পড়েন।

অভিযোগ রয়েছে, এ সুযোগে বাসচালক ও হেলপার পরিকল্পিতভাবে তাকে যৌন নিপীড়নের চেষ্টা করেন। জীবন বাঁচাতে একপর্যায়ে চলন্ত বাস থেকেই লাফ দেন ওই নারী। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর ভুক্তভোগী আশুলিয়া থানায় মামলা দায়ের করলে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ বিশ্লেষণে বাসটি শনাক্ত হওয়ার পর অভিযান চালিয়ে প্রথমে চালক আজিজুল শিকদারকে গ্রেপ্তার করা হয়। তদন্তে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহের পাশাপাশি প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে পলাতক হেলপারের অবস্থানও শনাক্ত করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন, পিপিএম বলেন, অভিযুক্তদের চলাচল, মোবাইল ফোনের তথ্য এবং ঘটনার সময়ের গতিপথ বিশ্লেষণ করে তদন্ত এগিয়ে নেওয়া হয়েছে। মামলার প্রতিটি দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ঘটনার পর থেকেই হেলপার কাউসার হোসেন সানজিদ আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে সোমবার রাতে গাজীপুর মহানগরের বাসন থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দ্রুত আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24