1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

আসন্ন ০৪ নং গাংগুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে সবার দোয়া ও সমর্থন কামনা করলেন মোঃ দুলাল সরকার

  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার পঠিত

মোঃ মমিন আলী /নওগাঁ জেলা প্রতিনিধি।

আসন্ন ০৪ নং গাংগুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন পোরশা উপজেলার ০৪ নং গাংগুরিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ দুলাল সরকার।

তিনি বলেন, “জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে একটি আধুনিক, উন্নত, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার পথচলার প্রধান শক্তি। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা এবং সুশাসন নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবো, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, গাংগুরিয়া ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে উন্নয়নের ধারাকে আরও গতিশীল করাই তাঁর লক্ষ্য। দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও পরামর্শ নিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং সেবামুখী ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে তিনি বদ্ধপরিকর।

এ সময় তিনি গাংগুরিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, আন্তরিক সহযোগিতা ও মূল্যবান সমর্থন কামনা করেন।

মোঃ দুলাল সরকার
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী
০৪ নং গাংগুরিয়া ইউনিয়ন পরিষদ, পোরশা, নওগাঁ

স্লোগান:
“উন্নয়ন হোক সবার, গাংগুরিয়া হোক সেরা।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24