
সোহান মিয়া, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একই রাতে পাশাপাশি দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টা থেকে পৌনে ৪টার মধ্যে উপজেলার উচিতপুরা ইউনিয়নের ভৈরবদী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুখোশধারী ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল প্রথমে জামাল উদ্দিনের বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারধর করে। পরে নগদ ৪৫ হাজার টাকা, এক জোড়া স্বর্ণের কানের দুল, পাঁচ ভরি রুপা ও দুটি মোবাইল ফোন লুট করে।
এরপর একই গ্রামের আমানের বাড়িতে হানা দিয়ে তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে ডাকাতরা। সেখান থেকে ৭০ হাজার টাকা, আনুমানিক চার ভরি রুপা ও একটি স্মার্টফোন নিয়ে যায়।
দুটি বাড়ি থেকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা, প্রায় ৯ ভরি রুপা, স্বর্ণালংকার ও তিনটি মোবাইল ফোন লুট হয়েছে বলে জানা গেছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
#সোহান মিয়া,
আড়াইহাজার উপজেলা প্রতিনিধি,
তারিখ :১৮-১১-২০২৬ ইং
মোবাইল :০১৫২১৩২৫৩৩৯