1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

আড়াইহাজারে জামায়াতের জুলাই-সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিলে পুলিশ-বিএনপির যৌথ বাধা

  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পঠিত

সোহান মিয়া, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা :

আড়াইহাজার, ১ আগষ্ট।
জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার বাজারে মৌলবী বাড়ি জামে মসজিদের সামনে থেকে বাদ আসর আড়াইহাজার উত্তরের আমীর মাওলানা মনিরুল ইসলামের নেতৃত্বে গণমিছিল শুরু হয়।

মিছিলটি নিউমার্কেট এর সামনে যাওয়ার পর বিএনপির সন্ত্রাসীদের খুশি করার জন্য পুলিশ বেরিকেট সৃষ্টি করে এবং মিছিলে বাধা প্রদান করে।

একটু সামনে এগিয়ে গেল দুই দিকে দু’টি রাস্তা। তার যে কোন এক দিকে যাওয়ার জন্য জামায়াত নেতৃবৃন্দ পুলিশের কাছে অনুমতি চায়। কিন্তু পুলিশ কোনভাবেই অনুমতি দিতে রাজি হয়নি। ফলে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিল সেখানেই সমাপ্তি করতে হয়।

সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি সদ্য সাবেক জেলা আমীর ও কেন্দ্রীয় নেতা মমিনুল হক সরকার, জেলার সমাজ কল্যাণ সেক্রেটারী অধ্যাপক ইলিয়াস মোল্লা ও মাওলানা মনিরুল ইসলাম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আগের দিন বিএনপির সন্ত্রাসীদের অতর্কিত হামলায় ৩ জন জামায়াত কর্মী আহত হওয়ায় এবং আজ বিএনপির সন্ত্রাসীদের খুশি করার জন্য পুলিশের ভূমিকা দেখে মনে হয় বর্তমান সরকার পতিত ফ্যাসিষ্টের পথেই হাঁটছে।

এ অবস্থা জাতির জন্য কোনভাবেই কল্যাণকর নয়। গণভোটের গণরায়কে অনতিবিলম্বে কার্যকরি করার জন্য তিনি সরকারের কাছে জোর দাবি জানান।

এ বিষয়ে পুলিশ জানায় আমরা নিরাপত্তার স্বার্থে এটি করতে বাধ্য হয়েছি।

#সোহান মিয়া,
আড়াইহাজার উপজেলা সংবাদদাতা,
তারিখ:০১-০৮-২০২৬ ইং
মোবাইল :০১৫২১৩২৫৩৩৯

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24