
সৌরভ হাওলাদার বরিশাল প্রতিনিধি :
আজ ২০ নভেম্বর ২০২৬,বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন “ফুড প্যালেস ক্যাফে ও চাইনিজ রেস্টুরেন্ট” এ বিকাল ৪ ঘটিকার সময় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা (পশ্চিম) শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়,এতে সভাপতিত্ব করেন শাখা সভাপতি মাওলানা মুহাঃ জাহিদ রায়হান এবং সঞ্চালনা করেন শাখা সাধারণ সম্পাদক মাওলানা গাজী সাইফুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা (পশ্চিম) শাখার সভাপতি –
মাওলানা নাছির উদ্দীন রোকন ডাকুয়া।
আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা (পশ্চিম)শাখার সেক্রেটারি-
হাফেজ মাওলানা মুহাঃ কাওছার আহমেদ ও জয়েন্ট সেক্রেটারি-মাওলানা মুহাঃমিজানুর রহমান
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি বাকেরগঞ্জ উপজেলা (পশ্চিম) শাখার সেক্রেটারি-
আলহাজ্ব মুহাঃমাহবুবুর রহমান সহ
নবগঠিত কমিটির সকল পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।