1. admin@mhnews24.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ জামায়েত ইসলামীর জরুরী জেলা ও মহানগরী আমীর সম্মেলন অনুষ্ঠিত ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি দলের অংশগ্রহণ হাটহাজারীতে ভাড়া বাসায় কারখানা বসিয়ে ইয়াবা তৈরি ও বিক্রি, তরুণ গ্রেপ্তার কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কাশিয়ানীতে অটোভ্যান চুরি, সিসিটিভি ফুটেজে শনাক্তের দাবি মাদকবিরোধী অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহগ্রেফতার ০১ জনপ্রতিনিধি হওয়ার আগেই উন্নয়নের রোল মডেল—সুরুজ্জামান শুধু একটি নাম নয়, উন্নয়নের এক ব্র্যান্ড শুনই ইউপিতে চেয়ারম্যান পদে জনমতে এগিয়ে বিএনপি নেতা তুহিন কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দীর্ঘ ২২ বছর পর সিলেট বিভাগের সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাব প্রতিষ্ঠার ৪১ বছরে পদার্পণ করেছে।

১৯৮৬ সালের ২২ নভেম্বর প্রতিষ্ঠিত এ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) বিকেলে নবীনগর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন নবীনগর প্রেসক্লাবের সাবেক দুইবারের সফল সাধারণ সম্পাদক, মোহনা টেলিভিশন ও আজকের পত্রিকার নবীনগর উপজেলা প্রতিনিধি হাজী সাইদুল আলম সোরাফ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন তাজুল ইসলাম। গীতা পাঠ করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল। এ সময় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কালাম খন্দকারসহ আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা এবং নবীনগর থানার অফিসার ইনচার্জ মোর্শেদুল আলম চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।

আলোচনা সভায় প্রেসক্লাবের দীর্ঘ পথচলা, সাংবাদিকতার দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার উন্নয়ন ও জনস্বার্থে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং দেশ, জাতি ও প্রেসক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

চার দশকেরও বেশি সময় ধরে নবীনগর প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকতা, সংবাদ পরিবেশন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির ঐতিহ্য ও গৌরবময় পথচলার নতুন অধ্যায়ের সূচনা হলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24