1. admin@mhnews24.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ জামায়েত ইসলামীর জরুরী জেলা ও মহানগরী আমীর সম্মেলন অনুষ্ঠিত ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি দলের অংশগ্রহণ হাটহাজারীতে ভাড়া বাসায় কারখানা বসিয়ে ইয়াবা তৈরি ও বিক্রি, তরুণ গ্রেপ্তার কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কাশিয়ানীতে অটোভ্যান চুরি, সিসিটিভি ফুটেজে শনাক্তের দাবি মাদকবিরোধী অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহগ্রেফতার ০১ জনপ্রতিনিধি হওয়ার আগেই উন্নয়নের রোল মডেল—সুরুজ্জামান শুধু একটি নাম নয়, উন্নয়নের এক ব্র্যান্ড শুনই ইউপিতে চেয়ারম্যান পদে জনমতে এগিয়ে বিএনপি নেতা তুহিন কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দীর্ঘ ২২ বছর পর সিলেট বিভাগের সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশ বিরোধী ফ্যাসিষ্টদের কোন ছাড় নয়; কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে ব্যাবস্থা… রামপালে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার পঠিত

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

দেশ বিরোধী ষড়যন্ত্র করে দেশের মানুষের জানমাল ক্ষতিগ্রস্ত করলে কাউকে কোন ছাড় দেয়া হবে না। কারো বিরুদ্ধে নাশকতা সৃষ্টি ও ফ্যাসিষ্টদের সাথে কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলেই কঠোর ব্যাবস্থা গ্রহন করা হবে।

এ ব্যাপারে কারো ছাড় দেয়া হবে না, এমন কি দলের লোকজন হলেও না। উপজেলা বিএনপি আয়োজিত এক সভায় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এ কথা বলেন।

শনিবার (২১ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে প্রতিমন্ত্রী তার বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কোন প্রতিক দেয়া হবে না। তবে দল থেকে যাকে মনোনীত করা হবে তাকেই ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। তিনি হুসিয়ারি উচ্চারণ করে বলেন, দলের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই।

বিগত সময় যারা দলের সাথে বেঈমানি করেছেন তাদের শুভবুদ্ধির উদয় হবে। যুবদলের শাহাশাজালার গাজির সঞ্চালনায় বক্তব্য দেন, গৌরম্ভা ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার মুজিবর রহমান, উজলকুড় ইউনিয়নের সভাপতি জাহিদুর রহমান বাবলা, বাইনতলা ইউনিয়নে সাধারণ সম্পাদক খান আলী আজম, রামপাল সদর ইউনিয়নে সাংগঠনিক সম্পাদক মো. জিল্লুর রহমান, রাজনগর ইউনিয়নের সভাপতি মো. দেলোয়ার হোসেন, হুড়কা ইউনিয়নের সভাপতি মো. ফারুক হোসেন, পেড়িখালী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সোহাগ আকন, ভোজপাতিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, মল্লিকেরবেড় ইউনিয়নের জাহিদুর রহমান টুটুল, বাঁশতলী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজি অজিয়ার রহমান, ছাত্রদলের সাবেক আহবায়ক মো. তরিকুল ইসলাম শোভন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24