1. admin@mhnews24.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ জামায়েত ইসলামীর জরুরী জেলা ও মহানগরী আমীর সম্মেলন অনুষ্ঠিত ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি দলের অংশগ্রহণ হাটহাজারীতে ভাড়া বাসায় কারখানা বসিয়ে ইয়াবা তৈরি ও বিক্রি, তরুণ গ্রেপ্তার কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কাশিয়ানীতে অটোভ্যান চুরি, সিসিটিভি ফুটেজে শনাক্তের দাবি মাদকবিরোধী অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহগ্রেফতার ০১ জনপ্রতিনিধি হওয়ার আগেই উন্নয়নের রোল মডেল—সুরুজ্জামান শুধু একটি নাম নয়, উন্নয়নের এক ব্র্যান্ড শুনই ইউপিতে চেয়ারম্যান পদে জনমতে এগিয়ে বিএনপি নেতা তুহিন কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দীর্ঘ ২২ বছর পর সিলেট বিভাগের সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বৈরী আবহাওয়ার মধ্যেও বকশীগঞ্জে গারোদের ওয়ানগালা উদ্‌যাপন।

  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

আবু তাহের বকশিগঞ্জ প্রতিনিধি।

নতুন ফসল ঘরে তোলার আনন্দে শস্য দেবতা মিসি সালজংয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জামালপুরের বকশীগঞ্জে উদ্‌যাপিত হয়েছে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ানগালা মহোৎসব। নতুন ফসল আহারের অনুমতি প্রার্থনা এবং পরিবার, সমাজ ও দেশের মঙ্গল কামনায় ধর্মীয় ও সাংস্কৃতিক নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি পালন করেন তাঁরা।

রোববার (২২ নভেম্বর) বৈরী আবহাওয়ার কারণে দুপুরে উপজেলার দিঘলাকোনা এলাকার সাধু আন্দ্রে ধর্মপল্লীতে এ উৎসবের আয়োজন করা হয়। এতে গারো সম্প্রদায়ের পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। উৎসবকে ঘিরে পুরো ধর্মপল্লী পরিণত হয় আনন্দমুখর মিলনমেলায়।

গারো সম্প্রদায়ের বিশ্বাস, শস্য দেবতা মিসি সালজংয়ের আশীর্বাদেই ফসলের ভালো ফলন হয়। তাই নতুন ফসল ঘরে তোলার পর তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো এবং নতুন ফসল খাওয়ার অনুমতি চাওয়ার মধ্য দিয়ে ওয়ানগালা উদ্‌যাপন করা হয়।

উৎসবের শুরুতে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী থক্কা অনুষ্ঠান। এরপর শস্য দেবতার উদ্দেশ্যে ফসল উৎসর্গ, প্রবেশগীতি, প্রার্থনা, বাণীপাঠ, উপদেশ ও অর্পণগীতিসহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

এ আয়োজনে গারো সম্প্রদায়ের মানুষের পাশাপাশি স্থানীয় বাঙালিরাও অংশ নেন। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক ভালোবাসার বন্ধনে পুরো আয়োজন পরিণত হয় মিলনমেলায়। প্রার্থনায় সবার সুখ-শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে ধর্মপল্লী প্রাঙ্গণে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গারো সম্প্রদায়ের শিল্পীরা তাঁদের ঐতিহ্যবাহী নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরেন। পাশাপাশি দিঘলাকোনা এলাকায় বসে ছোট পরিসরের মেলা। উৎসবে যোগ দিয়ে আনন্দে মেতে ওঠেন শিশু, নারী ও পুরুষেরা।

তবে বৈরী আবহাওয়ার কারণে গত বছরের তুলনায় এবার দর্শনার্থীদের উপস্থিতি কিছুটা কম ছিল বলে জানান স্থানীয়রা। তারপরও ঐতিহ্য ও সংস্কৃতির টানে বিভিন্ন বয়সী মানুষ উৎসবে অংশ নেন।

সারথী খকশী বলেন, প্রতিবছরই তাঁরা এ উৎসব পালন করেন। তবে অন্যান্য বছরের তুলনায় এবার কিছুটা ভিন্নতা ছিল। বৃষ্টির কারণে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তারপরও সবার সহযোগিতায় সুন্দরভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করতে পেরেছেন।

জয় দাঙ্গো বলেন, ওয়ানগালা মূলত সৃষ্টিকর্তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর উৎসব। প্রতিবছর ছোট-বড় সবাই মিলে তাঁরা এ উৎসব পালন করেন। এর মধ্য দিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সবাই আনন্দ-উৎসবে মেতে ওঠেন।

ফাদার অপোসলোমো রোজারিও বলেন, ওয়ানগালা মান্দি আদিবাসী ভাই-বোনদের প্রধান ঐতিহ্যবাহী উৎসব। এ আয়োজনের মধ্য দিয়ে তাঁরা সৃষ্টিকর্তার প্রশংসা করেন এবং ফসলসহ খাদ্যসামগ্রী দান করার জন্য তাঁর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশই এ উৎসবের মূল উদ্দেশ্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24