1. admin@mhnews24.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ জামায়েত ইসলামীর জরুরী জেলা ও মহানগরী আমীর সম্মেলন অনুষ্ঠিত ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি দলের অংশগ্রহণ হাটহাজারীতে ভাড়া বাসায় কারখানা বসিয়ে ইয়াবা তৈরি ও বিক্রি, তরুণ গ্রেপ্তার কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কাশিয়ানীতে অটোভ্যান চুরি, সিসিটিভি ফুটেজে শনাক্তের দাবি মাদকবিরোধী অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহগ্রেফতার ০১ জনপ্রতিনিধি হওয়ার আগেই উন্নয়নের রোল মডেল—সুরুজ্জামান শুধু একটি নাম নয়, উন্নয়নের এক ব্র্যান্ড শুনই ইউপিতে চেয়ারম্যান পদে জনমতে এগিয়ে বিএনপি নেতা তুহিন কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দীর্ঘ ২২ বছর পর সিলেট বিভাগের সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মানবসেবার অঙ্গীকার নিয়ে মোঃ আবদুর রহিম খন্দকার, ডা.শওকতুল ইসলাম নিজেকে প্রেসিডেন্ট নয়,বরং মানবতার কর্মী হিসেবে মানুষের পাশে থাকার প্রত্যয়

  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৫৫ বার পঠিত

চট্টগ্রাম প্রতিনিধি:

আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স ক্লাব অব আগ্রাবাদ-এর ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবদুর রহিম খন্দকার। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডা. শওকতুল ইসলাম শওকত, পিএইচডি। ২১ নভেম্বর শনিবার আগ্রাবাদের একটি স্বনামধন্য হোটেলে ক্লাবটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট নাছিম আহমেদ, প্রিন্সিপাল এস কে অনুপ দত্ত, লাইফ মেম্বার কামরুল হাসান, জয় দত্ত, শফিউল্লাহসহ ক্লাবের বিশিষ্ট সদস্যবৃন্দ। এ সময় ২০২৬ সালের প্রেসিডেন্ট সদেশ কুসুম চৌধুরীসহ ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।

২০২৭ সালের নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুর রহিম খন্দকার মানবসেবা, সুনাগরিকত্ব, বন্ধুত্ব, ঐক্য ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে ক্লাবের কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রেসিডেন্ট হওয়া কেবল একটি পদ বা সম্মানের বিষয় নয়; এটি মানুষের কল্যাণে কাজ করার গুরুত্বপূর্ণ দায়িত্ব ও অঙ্গীকার। নেতৃত্ব মানে ক্ষমতা নয়, নেতৃত্ব মানে দায়িত্ব। নিজের জন্য নয়, অন্যের জন্য কাজ করাই প্রকৃত নেতৃত্বের পরিচয়।

তিনি আরও বলেন, মানবসেবা কোনো প্রচারের বিষয় নয়, এটি হৃদয়ের উপলব্ধি। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টি, দরিদ্র রোগীদের চিকিৎসায় সহযোগিতা এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করাই হবে এপেক্স ক্লাব অব আগ্রাবাদের অন্যতম প্রধান লক্ষ্য।

মানবসেবায় ছয়টি অগ্রাধিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট তাঁর কর্মপরিকল্পনায় শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও রক্তদান কর্মসূচি, দারিদ্র্য বিমোচন, যুবসমাজের নেতৃত্ব বিকাশ, পরিবেশ সংরক্ষণ এবং দুর্যোগকালীন মানবিক সহায়তাকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান।

তিনি বলেন, ক্লাবকে একটি কার্যকর, মানবিক, ঐক্যবদ্ধ ও জনকল্যাণমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে সকল সদস্যকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রতিটি উদ্যোগে স্বচ্ছতা, জবাবদিহিতা, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তরিক সেবার মানসিকতা বজায় রাখতে হবে।

তাঁর মতে, একক প্রচেষ্টায় বড় পরিবর্তন আনা সম্ভব না হলেও সবাই ঐক্যবদ্ধ হলে সমাজে ইতিবাচক পরিবর্তন সৃষ্টি করা সম্ভব। এপেক্স ক্লাবের প্রতিটি সদস্যকে তিনি মানবিক দূত হিসেবে কাজ করার আহ্বান জানান।
পদ নয়, মানবতাই হোক পরিচয়

বক্তব্যের শেষ পর্যায়ে মোহাম্মদ আবদুর রহিম খন্দকার বলেন, প্রেসিডেন্ট হিসেবে তাঁর সময়, শ্রম, মেধা ও সামর্থ্য দিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চান। ক্লাবের সেবামূলক কার্যক্রম যেন কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে, বরং মানুষের জীবনে বাস্তব ও ইতিবাচক পরিবর্তন আনে, সেটিই তাঁর প্রত্যাশা।

তিনি সাবেক প্রেসিডেন্ট, বর্তমান সদস্য, নতুন প্রজন্মের এপেক্সিয়ান এবং সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে এই মানবিক অভিযাত্রায় সহযোগিতার আহ্বান জানান। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আমি প্রেসিডেন্ট হিসেবে নয়, একজন মানবতার কর্মী হিসেবে আপনাদের পাশে থাকতে চাই।

আমার মেয়াদ শেষ হতে পারে, কিন্তু মানুষের জন্য কাজ করার অঙ্গীকার কখনো শেষ হবে না। তিনি আরও বলেন, মানুষ মানুষের জন্য—এই বিশ্বাসকে ধারণ করে এপেক্স ক্লাব অব আগ্রাবাদ আগামী দিনগুলোতে মানবতার সেবা, বন্ধুত্ব ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে।

তাঁর বক্তব্যের বিশেষ স্লোগান ছিল—
“Service Above Self নিজের ঊর্ধ্বে সেবা, মানবতার জন্য অঙ্গীকার।

পরিশেষে মহান আল্লাহর কাছে নতুন দায়িত্ব যথাযথভাবে পালনের শক্তি, সাহস, সততা ও আন্তরিকতা কামনা করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট।

মানবতার সেবা, সামাজিক দায়বদ্ধতা ও সুনাগরিকত্বের প্রত্যয়ে এপেক্স ক্লাব অব আগ্রাবাদের নতুন নেতৃত্বের এই যাত্রা আগামী দিনে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন উদ্যোগ ও সম্ভাবনার দ্বার উন্মোচন করবে—এমন আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

From
Salim Chowdory
Patiya Corresponden
Chittagong
01819349442

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24