1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলের দুর্গম এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও পদশূন্যতা চলছে। মদনে জাসাসের পৌর আহবায়ক কমিটি গঠন ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায়

উখিয়ায় ৬৪ বিজিবির পৃথক অভিযানে বিয়ার ও ইয়াবাসহ দুইজন আটক

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পঠিত

সাদ্দাম হোসেন সাজ্জাদ টেকনাফ কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় ৬৪ বিজিবির পৃথক দুটি অভিযানে ২৮৪ ক্যান বিয়ার ও প্রায় ২ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৫টার দিকে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার উখিয়া ৬৪ বিজিবির শীলখালী চেকপোস্টে পৌঁছালে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির পেছনের বক্সে রাখা একটি ব্যাগ থেকে ২৮৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে গাড়ির যাত্রী আজিজুল হক (২০) এসব বিয়ার কক্সবাজার থেকে কিনে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে টেকনাফে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেন। তিনি টেকনাফের শাহপরীর দ্বীপ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৭টার দিকে টেকনাফ থেকে ঢাকাগামী ‘আইকনিক এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী স্লিপার বাস হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি করে প্রায় ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি। ইয়াবাগুলো বাসের একটি সিটের নিচে কালো পলিথিনে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় বাসের যাত্রী জীবন মিয়া (৩৩)কে আটক করা হয়। তিনি মুন্সিগঞ্জের রামনগর গ্রামের মো. কাইয়ুমের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জীবন মিয়া জানান, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে ঢাকায় বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24