1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে দুই নারী মাদক ব্যবসায়ীসহ ৩ জন গ্রেফতার ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী গোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ব্যপক অনিয়ম জোহানেসবার্গের ব্র্যাকেনসডাউনে বিশেষ অভিযান: বৈধ কাগজবিহীন বিদেশি নাগরিক আটকের নেপথ্য ও অন্তরালের মানবিক চিত্র মজুরি কমিশন বাস্তবায়নসহ তিন দফা দাবিতে রাজশাহী চিনিকল শ্রমিকদের আন্দোলন আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ মাটির গন্ধে লেখা এক জীবন — জেমস আব্দুর রহিম রানার আত্মজীবনের জীবন্ত ইতিহাস ছাতকে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ সিলেট সীমান্তে ৪৮ বিজিবির কঠোর অভিযান: ৪৬ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ সংসদ ভবনের নিরাপত্তা বলয় ভেদ করে রাজপথ উত্তাল: NEET পরীক্ষার্থীদের আন্দোলন ঘিরে রণক্ষেত্র নয়াদিল্লি

একুশে জুলাই শহীদ দিবসের প্রস্তুতির মুহূর্তে, প্রচন্ড বর্ষণে কলকাতা ভাসালো।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৭ বার পঠিত

আজ ২০ শে জুলাই সোমবার, রাত পোহালেই বিভিন্ন দলের মধ্যে একুশে জুলাই এর শহীদদের প্রতি স্মরণ করে কর্মসূচি পালন হবে, কিন্তু প্রচণ্ড বর্ষণের ফলে থমকে গেল প্রস্তুতির কাজ।

প্রতিবারের ন্যায় এবারেও একুশে জুলাই পালিত হলেও, অনেকটা পরিবর্তন ঘটেছে, শুধু তাই নয় প্রতিবারে যে জায়গায় রাজনৈতিক দল একুশে জুলাই পালন করেন এবারে কোর্টের নির্দেশে সেই জায়গায় অনুষ্ঠান করার অনুমতি দেননি। তাই বিভিন্ন রাজনৈতিক দল আলাদা আলাদা জায়গায় ২১ জুলাই পালনের মঞ্চ তৈরি করছেন।

কংগ্রেসের তরফ থেকে শহীদ মিনারে সামনে মঞ্চ তৈরি করা হচ্ছে। এবং তৃণমূল কংগ্রেস দুটি দলে ভাগ হওয়ায় তারা দুটি জায়গায় মঞ্চ তৈরীর অনুমতি পেয়েছেন, একটি গান্ধী মূর্তির পাদদেশে মেয়র রোডের সংযোগস্থলে, অন্যটি অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ বিড়লা তারামণ্ডলের সামনে, যিনি বছর যাবৎ ধর্মতলা ভিক্টোরিয়া হাউস এর সামনে এই একুশে জুলাই পালন করতেন।

কিন্তু সকাল থেকেই প্রবল বর্ষণ হওয়ায়, মঞ্চের কাজ সম্পন্ন করতে পারেননি প্যান্ডেলের কর্মীরা, চতুর্দিকের রাস্তাঘাট, দোকানপাট জলে প্লাবিত, মার্কেটের ভেতরেও প্রায় এক হাঁটু জল দাঁড়িয়ে গিয়েছে।, যান চলাচল বিঘ্নিত, রাস্তাঘাট জ্যামে পরিণত হয়েছে।, মানুষজন ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে পড়েছেন।

আজ সন্ধ্যা থেকেই একুশে জুলাই এর জন্য দূর-দূরান্ত থেকে মানুষ আসতে শুরু করেছেন, আগামীকাল ঠিক সকাল ১১ঃ০০ টায় বিভিন্ন রাজনৈতিক দলের অনুষ্ঠান পর্ব শুরু হবে, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা বিভিন্ন জেলা থেকে এসে উপস্থিত হবেন, তারপরেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বিভিন্ন দলের কর্মী থেকে শুরু করে সাংসদ, বিধায়ক, বিধায়িকা, মন্ত্রী , রাজ্য সভাপতি সহ সকলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন,

এবং মঞ্চ থেকে শহীদদের পরিবারের প্রতি সম্মান জানাবেন, এবং মঞ্চে উপস্থিত অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন।, তাই শুরু হয়েছে বিভিন্ন মঞ্চে তোড়জোড়, মাইক বাধা থেকে শুরু করে, প্যান্ডেলে কাপড় বাধা অন্যান্য কাজ।

প্রশাসনিক তরফ থেকেও কিছুটা তোর জোর দেখা যায় এবং রাজনৈতিক দলের কর্মী, বিধায়ক মাঝে মাঝে মঞ্চ পরিদর্শনে আসছেন। এমনটাই চোখে পড়ল বারবার। বিকেল পাঁচটা বেজে গেল বৃষ্টি একইভাবে চলতে থাকে। প্যান্ডেলের কর্মীরা ভিজে ভিজে তাই শেষ করার চেষ্টা করছেন।

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা পশ্চিমবঙ্গ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24