
ডেক্স রিপোর্ট
যশোর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর জনাব মো. গোলাম রসুল এগারো দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, অভয়নগর উপজেলা আমীর জনাব সরদার শরিফ হোসেন, উপজেলা সেক্রেটারি জনাব মহিউল ইসলাম, এনসিপি অভয়নগর উপজেলা প্রধান সমন্বয়কারী জনাব শাহজাহান কবির, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সহকারী সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা জাকারিয়া হোসাইনসহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে পারস্পরিক সৌহার্দ্য, সমন্বিত কার্যক্রম, জোটগত সিদ্ধান্ত বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্বশীল জোটসঙ্গী হিসেবে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে মতবিনিময় হয়। নেতৃবৃন্দ ভবিষ্যতেও জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের এই প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।