1. admin@mhnews24.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ক্যামব্রিজের আন্তর্জাতিক সম্মেলনে রামপালের রবিউল ইসলাম রবি মা,বাবা,ফেলে রেখে চলে যায় নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন জেলা প্রশাসক ময়মনসিংহের গৌরীপুরে ৫নং সহনাটি ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন সম্পন্ন: নেতৃত্বের প্রশংসায় ভাসছেন ডা. এ বি সিদ্দিক দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার-১৫ ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৫ যশোরের লংমার্চ সামনে রেখে মনিরামপুরে জামায়াতের প্রস্তুতি জোরদার এসআরবি ও নির্বাহী মেজিস্ট্রেট এর যৌথ অভিযানে গরুর মাংসের পরিবর্তে ঘোড়ার মাংস বিক্রেতাকে আটক নারায়ণগঞ্জে ২০৫০ পিস ইয়াবা ও কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার -২৬

এসআরবি ও নির্বাহী মেজিস্ট্রেট এর যৌথ অভিযানে গরুর মাংসের পরিবর্তে ঘোড়ার মাংস বিক্রেতাকে আটক

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পঠিত

খুলনার ডুমুরিয়া থানাধীন কাঞ্চনপুর এলাকায় গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রয়ের অপরাধে একজন অসাধু ব্যবসায়ীকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে এসআরবি-৬ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, ডুমুরিয়া কর্তৃক পরিচালিত যৌথ ভ্রাম্যমান আদালত।

এসআরবি-৬, সিপিসি-১, সাতক্ষীরা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, ডুমুরিয়া উপজেলা কর্তৃক পরিচালিত যৌথ ভ্রাম্যমান আদালত অদ্য ২৪ অক্টোবর ২০২৬ তারিখ, দুপুর ১২:০০-১২:৫০ ঘটিকার সময় খুলানা জেলার ডুমুরিয়া থানাধীন কাঞ্চনপুর এলাকায় ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে বিক্রয়ের অপরাধে একজন ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি হলেন *১। আনিছুর রহমান পলাশ (৪০), পিতা- মৃত লুৎফর রহমান, সাং-কাঞ্চনপুর, থানাঃ ডুমুরিয়া, জেলাঃ খুলনা।

ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোহেল রানা, গ্রেফতারকৃত আসামিকে প্রাণী কল্যাণ আইনের ১৬ ধারা মোতাবেক ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অতিরিক্ত পুলিশ সুপার জনাব জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ, কোম্পানি কমান্ডার, সিপিসি-১, সাতক্ষীরা জানান, সকল প্রকার অসাধু ব্যবসায়ী ও অনৈতিক কার্যকলাপে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে এসআরবি-৬ এর চলমান অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24