1. admin@mhnews24.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ষষ্ঠ ড. আহমেদ আত-তাইয়েব, জ্ঞান ও মানবতার এক বৈশ্বিক কণ্ঠস্বর কাঠালিয়া থানার নতুন ওসি হলেন জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান গাজীপুরে মহাসড়ক আটকিয়ে শ্রমিকদের বিক্ষোভ বগুড়ায় বাংলাদেশ সমাচারের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা মাদকমুক্ত সমাজ গঠনে শেখেরকোলা ইউনিয়ন বিএনপির ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়া উপজেলা কেন্দ্রীয় মন্দির ও শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত কালিয়াকৈরের চার কৃতী সন্তান পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব অভিনন্দন কাঠালিয়া থানার নতুন অফিসার ইনচার্জ জনাব মেহেদী হাসানকে কটিয়াদীতে ছাদে খেলতে গিয়ে নিচে পরে ৩য় শ্রেণির শিক্ষার্থী নিহত দুবাইয়ে পরিচয় ও প্রেম, কেরালার তরুণী এখন ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে অবস্থান করছে

কচুয়ায় গুচ্ছগ্রাম জামে মসজিদের উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৭১ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা,কচুয়া(বাগেরহাট):
আয়েশা সিদ্দিকা বুলু

বাগেরহাটের কচুয়া উপজেলায় নবনির্মিত ‘কচুয়া গুচ্ছগ্রাম জামে মসজিদ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে কচুয়া গুচ্ছগ্রাম এলাকায় ফিতা কেটে মসজিদটির শুভ উদ্বোধন করা হয়।

​হাজরা ওবায়দুল রেজা সেলিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ মো. জাহাঙ্গীর হোসেন এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজরা আসাদুল ইসলাম পান্না।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা খান শহিদুজ্জামান মিল্টন, কচুয়া প্রেস ক্লাবের সভাপতি শেখ শহীদুল ইসলাম খোকন, উপজেলা যুবদল নেতা এমদাদুল হক মাসুদ ও শেখ সুজন, কচুয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সরদার ইমদাদুল ইসলাম সুমন। এ ছাড়া গুচ্ছগ্রামের ধর্মপ্রাণ মুসলমানরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

​উদ্বোধন শেষে নবনির্মিত এই মসজিদে জোহরের নামাজ আদায়ের মধ্য দিয়ে স্থানীয় মুসল্লিরা দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন কচুয়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম শিকদার আ: রহিমের স্ত্রী মৃত: মোসা: কামরুন নাহার সহ আরও ২জনের কবর জিয়ারত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24