1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টেকনাফ উপজেলার জেলা প্রেসক্লাবের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন আবু মুসা আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা কেশবপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে কঠোর বার্তা কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে ২০ টাকায় পরীক্ষা, ডেঙ্গু-যক্ষ্মা-কলেরা পরীক্ষা ফ্রি কালীগঞ্জে ১৫১ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ আটক-২ রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ সাইফুল ইসলাম

কচুয়ার গজালিয়া ইউনিয়ন বিএনপির যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট):

বাগেরহাটের কচুয়া উপজেলার ১নং গজালিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে গজালিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এ সভার আয়োজন করা হয়।

​গজালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিকদার জাকির হোসেন টুটুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির অন্যতম নেতা ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

​সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সহ-সভাপতি ও বর্তমান সদস্য মনিরুল ইসলাম খান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম,জেলা কৃষক দলের সভাপতি আওসাফুর রহমান জুয়েল, কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, সহ-সভাপতি খান শহীদুজ্জামান মিল্টন, সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন।

​এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তৃতা করেন বিএনপি নেতা কাজী জাদরেল হোসেন, সিকদার এসারাত হোসেন সেলিম, বিএনপি সাধারণ সম্পাদক শেখ দেলোয়ার হোসেন, বিএনপি নেতা একরামুল মৃধা, বিএনপি নেতা সিকদার লাইফ হোসেন এবং যুবদল নেতা সিকদার আরিফুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

​সভায় বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর জোর দেন। একই সাথে আগামী দিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম ও যেকোনো কর্মসূচিতে সকলকে ঐক্যবদ্ধ থেকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

আয়শা সিদ্দিকা বুলু

নিজস্ব সংবাদদাতা

কচুয়া বাগেরহাট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24