1. admin@mhnews24.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি গণভোট অস্বীকার এবং ফ্যাসিবাদীদের লালন করায় ফ্যাসিবাদীরা ফিরে আসার পাঁয়তারা করছে : ডা. শফিকুর রহমান এমপি বিএনপি সরকার গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় সংকট বেড়েছে: ড. এএইচএম হামিদুর রহমান আযাদ দিনাজপুর বীরগঞ্জে কুখ্যাত মাদক ব্যবসায়ী ফুলি ইয়াবাসহ গ্রেফতার সাংবাদিক পরিচয়ে প্রতারণা: কাশিয়ানীতে ইয়ার আলীর বিরুদ্ধে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ১৩ বছর পর নাজমুল-স্বর্ণালীর ঘর আলো করে এলো কন্যাসন্তান পত্নীতলায় বিজিবির অভিযানে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ফরিদপুরে ব্যতিক্রমী উদ্যোগে বৃত্তি পরীক্ষার্থীদের মডেল টেস্ট এর আয়োজন করেছেন আব্দুল হামিদ স্কুল এন্ড কলেজ খুলনায় বোরকা পরে ফার্মেসিতে দুর্বৃত্তদের গুলি, মালিকের ছেলে গুলিবিদ্ধ জমি নিয়ে বিরোধ, গোপালগঞ্জে বসতভিটা ও মার্কেট ভাঙচুরের অভিযোগ সুনামগঞ্জ জেলাউপজেলার ছাতক থানায় কর্মরত এসআই আবু বকর সিদ্দিক আমাদের মাঝে আর নে-ই।

কচুয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট) ॥
​
দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটের কচুয়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।

শুক্রবার(২৭নভেম্বর)বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
​
শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে কচুয়া সদর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
​
কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদের নির্দেশনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলামের পরিচালনায় পথ সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন,কচুয়া উপজপলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ মাশফিকুর রহমান মাসুম, কচুয়া উপজপলা যুবদলের যুগ্মআহবায়ক সিকদার মশিউর রহমান মুক্তা,যুবদল নেতা এমদাদুল হক মাসুদ,,শেখ সুজন,ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম রিয়াজ।
​
বক্তারা দেশের চলমান পরিস্থিতি ও নৈরাজ্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত করার আহ্বান জানান।
​
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাজমুল মোর্শেদ নাদিম,শেখ ফিরোজুল ইসলাম,সিকদার মনিরুল ইসলাম,শেখ আব্দুস সোবাহান, সরদার রেজাউল হোসেন,শিকদার নজরুল ইসলাম; কচুয়া বাজার বণিক সমিতির সভাপতি হাজরা আতিকুল ইসলাম লাভলু ও সাধারণ সম্পাদক সরদার সুমন,ইকবাল হোসেন; স্বেচ্ছাসেবক দল নেতা সরদার নাহিদ ও শামীম হাসান রাবু; কৃষক দল
নেতা আল-মামুন মুক্তি ও সেখ আসাদ।

এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আয়শা সিদ্দিকা বুলু
নিজস্ব সংবাদদাতা, কচুয়া বাগেরহাট।॥

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24