1. admin@mhnews24.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি গণভোট অস্বীকার এবং ফ্যাসিবাদীদের লালন করায় ফ্যাসিবাদীরা ফিরে আসার পাঁয়তারা করছে : ডা. শফিকুর রহমান এমপি বিএনপি সরকার গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় সংকট বেড়েছে: ড. এএইচএম হামিদুর রহমান আযাদ দিনাজপুর বীরগঞ্জে কুখ্যাত মাদক ব্যবসায়ী ফুলি ইয়াবাসহ গ্রেফতার সাংবাদিক পরিচয়ে প্রতারণা: কাশিয়ানীতে ইয়ার আলীর বিরুদ্ধে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ১৩ বছর পর নাজমুল-স্বর্ণালীর ঘর আলো করে এলো কন্যাসন্তান পত্নীতলায় বিজিবির অভিযানে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ফরিদপুরে ব্যতিক্রমী উদ্যোগে বৃত্তি পরীক্ষার্থীদের মডেল টেস্ট এর আয়োজন করেছেন আব্দুল হামিদ স্কুল এন্ড কলেজ খুলনায় বোরকা পরে ফার্মেসিতে দুর্বৃত্তদের গুলি, মালিকের ছেলে গুলিবিদ্ধ জমি নিয়ে বিরোধ, গোপালগঞ্জে বসতভিটা ও মার্কেট ভাঙচুরের অভিযোগ সুনামগঞ্জ জেলাউপজেলার ছাতক থানায় কর্মরত এসআই আবু বকর সিদ্দিক আমাদের মাঝে আর নে-ই।

পত্নীতলায় বিজিবির অভিযানে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

মোকছেদুল ইসলাম
জেলা প্রতিনিধি: নওগাঁ

নওগাঁর পত্নীতলায় অভিযান চালিয়ে ৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধীনস্থ শীতলমাঠ বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, শীতলমাঠ বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৫৪/৫-এস থেকে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জামাইপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য পত্নীতলা থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) দৃঢ়প্রতিজ্ঞ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24