
লুৎফুর রহমান সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়ন আওয়ামী লীগের তিনবারের সাবেক সভাপতি মো. তৈয়ব আলীকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) সুনামগঞ্জ সদর থানার ডিউটি অফিসার আরিফ বিষয়টি নিশ্চিত করেন। সরকারি সেবা
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের মাইজবাড়ী (পূর্ব পাড়া) গ্রামের মৃত মজর আলীর ছেলে মো. তৈয়ব আলী।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশেষ ক্ষমতা আইনে সন্দেহভাজন অভিযুক্ত হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।