1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

কটিয়াদীতে স্বেচ্ছাশ্রমে জরাজীর্ণ রাস্তা সংস্কার, জনদুর্ভোগ লাঘবে প্রশংসিত ‘তুতু কবিরাজ স্মৃতি সংসদ

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: মিসেস চামেলী আক্তার প্রিয়া

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে মোহাম্মদ নূরুল ইসলাম (তুতু) কবিরাজ স্মৃতি সংসদ। সংগঠনটির উদ্যোগে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সংস্কার করা হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই লাঘব হয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুরে কটিয়াদী উপজেলার ৪নং চান্দপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গালিম খার বাগ এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে রাস্তাটির একটি অংশ ভেঙে গিয়ে চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিষয়টি উপলব্ধি করে সংগঠনের সদস্যরা নিজস্ব উদ্যোগে রাস্তায় মাটি ও বালু ফেলে তা চলাচলের উপযোগী করে তোলেন।

স্থানীয়দের মতে, সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে সামাজিক দায়বদ্ধতা থেকে সংগঠনটির এই উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তারা বলেন, এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ড সমাজের অন্য সংগঠনগুলোর জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত।

সংগঠনের কোষাধ্যক্ষ মোহাম্মদ রুস্তম আলী বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। সামনে বর্ষা মৌসুম হওয়ায় সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগ কমাতে আমরা দ্রুত রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও শিক্ষা, সমাজসেবা ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী ও সাংবাদিকবৃন্দ, সংগঠনের কোষাধ্যক্ষ মোহাম্মদ রুস্তম আলী, মো. আশরাফুল ইসলাম, মো. শামুল মিয়া, মো. মারুফ মিয়া, মো. রিফাত মিয়া এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ অসংখ্য স্বেচ্ছাসেবক।

এলাকাবাসী আশা প্রকাশ করেন, মোহাম্মদ নূরুল ইসলাম (তুতু) কবিরাজ স্মৃতি সংসদ ভবিষ্যতেও গ্রামীণ উন্নয়ন, সামাজিক সচেতনতা এবং মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এলাকার সার্বিক উন্নয়নে অবদান রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24