1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

কদমতলী এলাকায় আলোচিত হত্যা মামলার অন্যতম আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০|

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১৬ বার পঠিত

ডেক্স রিপোর্ট

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে| র‌্যাবের সৃষ্টিকাল থেকে অদ্যবধি হত্যা মামলার আসামি, মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী, অপহরণকারী, ছিনতাইকারী, চাঁদাবাজ ও প্রতারকচক্র গ্রেফতারে সদা তৎপর রয়েছে| স্পর্শকাতর ঘটনা এবং অস্ত্র মামলার সাথে জড়িত আসামিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে|

ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন মাতুয়াইল এলাকায় বসবাসকারী ভিকটিম আব্দুল কুদ্দুস (৩৫) গত ১৮/০৬/২০২৬ তারিখ রাত আনুমানিক ১০.০০ ঘটিকায় চা পানের জন্য কদমতলী থানাধীন নবারুন স্কুল গলি দোকানদার মামুনের দোকানের সামনে পাকা রাস্তার উপর পৌছালে আসামি পায়েল হোসেন ফিরোজ (৪০)’সহ অপরাপর আসামিগণ পূর্ব শত্রুতার জের ধরে পিছন দিক হতে ধারালো অস্ত্র দিয়ে ভিকটিম কুদ্দুসের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়িভাবে কুপিয়ে মারত্মক রক্তাক্ত জখম করে| পরবর্তীতে ভিকটিমের ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধারপূর্বক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করে|

উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ডিএমপি, ঢাকার কদমতলী থানায় একটি এজাহার দায়ের করলে কদমতলী থানার মামলা নং- ৩৫, তারিখ- ২০/০৬/২০২৬ খ্রি:, ধারা- ১৮৬০ সালের পেনাল কোড -এর ৩০২/৩৪ রুজু হয়| মামলাটির তদন্তকারী কর্মকর্তা কর্তৃক প্রেরিত অধিযাচন পত্রের ভিত্তিতে আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে|

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল উক্ত গোয়েন্দা নজরদারি এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন পূর্ব জুরাইন এলাকায় অদ্য ২২/০৬/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৭.২০ ঘটিকায় হত্যার ঘটনার সাথে জড়িত আসামি পায়েল হোসেন ফিরোজ (৪০), পিতা- আতাউর রহমান, সাং- নবরুন স্কুল গলি, থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করতে সক্ষম হয়|

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন| র‌্যাব-১০ এই ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে| আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ|

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24