1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলের দুর্গম এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও পদশূন্যতা চলছে। মদনে জাসাসের পৌর আহবায়ক কমিটি গঠন ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায়

কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষিত :  সভাপতি কবির হোসেন , সম্পাদক ঝুলন দত্ত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৩৪ বার পঠিত

 

মিলন বৈদ্য শুভ,চট্টগ্রাম (প্রতিনিধি):

পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙামাটির কাপ্তাই প্রেসক্লাবের ১ বছর মেয়াদী কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট)  দুপুরে কাপ্তাই শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউস এ রাঙামাটি প্রেসক্লাবের নেতৃবৃন্দের উপস্থিতিতে কাপ্তাই প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে এই কমিটির ঘোষণা করেন রাঙামাটি জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক।

এতে প্রধান উপদেষ্টা হিসাবে নির্বাচিত করা হয়েছে দৈনিক আজাদী ও দৈনিক ইত্তেফাকের কাপ্তাই প্রতিনিধি এবং রুপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক কাজী মোশাররফ হোসেনকে। এছাড়া কমিটিতে সভাপতি হিসাবে মনোনিত হয়েছে দৈনিক  আমার দেশ ও  দৈনিক পূর্বকোন এর কাপ্তাই প্রতিনিধি  মো: কবির হোসেন এবং সাধারণ সম্পাদক মনোনিত হয়েছেন বাংলাদেশ বেতার, দৈনিক  আজকের পত্রিকা, দৈনিক পার্বত্য চট্টগ্রাম এবং দৈনিক গিরিদর্পনের কাপ্তাই প্রতিনিধি ঝুলন দত্ত। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি : আলমগীর কবির ( দৈনিক জনতার সংবাদ, ) অর্থ সম্পাদক
নুর হোসেন মামুন( দৈনিক শেয়ার বিজ), 
নির্বাহী  সদস্য  রবিউল হোসেন   চৌধুরী  রিপন,
(দৈনিক সাঙ্গু), এম  বাবুল( দৈনিক আলোকিত পাহাড় ও ঢাকা প্রতিদিন) এবং  জয়নাল আবেদীন ( দৈনিক ঘোষণা)  

এদিকে এদিন কাপ্তাই প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা সোমবার (১৭ আগস্ট)  দুপুর ১২ টা হতে দুপুর ২ টা পর্যন্ত  কাপ্তাই শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউস এ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক। এসময় তিনি বলেন, সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ, সাংবাদিকরা সততা, দক্ষতা, মেধা এবং নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করবেন। মুলধারার সাংবাদিকরা একসাথে থাকলে কোন অপ-সাংবাদিকতা কিছু  করতে পারবে না। 

কাপ্তাই প্রেসক্লাবের বিগত কমিটির  সভাপতি কবির হোসেন এর সভাপতিত্বে বিগত কমিটির  সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, বাচিক শিল্পী নুর মোহাম্মদ বাবু এবং ক্রীড়া ধারাভাষ্যকার ওসমান গনির  সঞ্চালনায় এসময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি  সাখাওয়াত হোসেন রুবেল, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি  ইলিয়াস তালুকদার এবং সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাবের বিগত কমিটির  যুগ্ম সম্পাদক আলমগীর কবির,  কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য মংচাই মারমা, 
স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সাঙ্গুর কাপ্তাই প্রতিনিধি রবিউল হোসেন   চৌধুরী  রিপন।

অনুষ্ঠানের শুরুতেই কাপ্তাইয়ের মরহুম সাংবাদিক আবুল কালাম আজাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24