1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

কালিয়াকৈর পৌরসভার ৫ নং ওয়ার্ডের বিভিন্ন সড়কে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে হাটুসমান জলাবদ্ধতা

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৬ বার পঠিত

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হরতকিতলা আমতলা এলাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে হাঁটুসমান জলাবদ্ধতা। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার সাধারণ মানুষ।

আজ রবিবার (২৬ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, বিকেল পাঁচটার দিকে অল্প সময়ের জন্য সামান্য বৃষ্টি হলেই এলাকার বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যায়। বিশেষ করে হরতকিতলা এলাকা থেকে বাদশা হাউস সড়ক পর্যন্ত সড়কে পানি জমে হাঁটুসমান হয়ে পড়ে, ফলে পথচারীদের চলাচল একেবারেই কষ্টকর হয়ে ওঠে। অনেকেই জুতা-স্যান্ডেল হাতে নিয়ে পানি মাড়িয়ে চলাচল করতে বাধ্য হন।

স্থানীয়দের অভিযোগ, অল্প সময়ের বৃষ্টিতেই রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা, অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণের কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা পানিতে ডুবে যায়।

ভুক্তভোগীরা জানান, এ এলাকায় ৫ থেকে ৭টি শিল্পকারখানার হাজার হাজার শ্রমিক বসবাস করেন। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার কারণে তাদের কর্মস্থলে যাতায়াত অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। অনেক শ্রমিক সময়মতো কাজে পৌঁছাতে না পারায় উৎপাদনেও প্রভাব পড়ছে।

স্থানীয় বাসিন্দা মো.নুরুল ইসলাম বলেন, “প্রতিবার বৃষ্টি হলেই এই সড়কে হাঁটুসমান পানি জমে যায়। আমাদের পরিবার নিয়ে চলাচল করা খুবই কষ্টকর হয়ে পড়েছে।”

আরেক বাসিন্দা রাফিজা বেগম বলেন, “পানি জমে থাকার কারণে ঘরের ভেতরেও পানি ঢুকে পড়ে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমরা খুবই বিপদে আছি।”

কারখানার শ্রমিক মো.রিপন বলেন, “আমরা প্রতিদিন কাজের জন্য এই রাস্তা ব্যবহার করি। বৃষ্টি হলেই হাঁটুসমান পানি মাড়িয়ে যেতে হয়, এতে করে সময়মতো কাজে পৌঁছানো কঠিন হয়ে পড়ে।”

###
তারিখঃ২৬/০৪/২০২৬ ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24