1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

কালীগঞ্জের পৌরসভার তুমলিয়া সমাজ কল্যান সংঘ ও তুমুলিয়া যুব সমাজের উদ্যোগ মাদক বিরোধী গণবিক্ষোভ

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৬ বার পঠিত

মোঃ মুক্তাদির হোসেন,
বিশেষ প্রতিনিধি।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ পৌরসভার তুমলিয়া সমাজ কল্যান সংঘ ও তুমুলিয়া গ্রামের যুবসমাজের উদ্যোগ মাদক বিরোধী গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ জুলাই ) বিকেলে কালীগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড গণবিক্ষোভ টি কাপাশিয়া মোড় হইতে,সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ গেইট হয়ে তুমুলিয়া পাড়া হয়ে বোয়ালী ব্রিজ হয়ে আবার তুমলিয়া মসজিদ মাঠে সংক্ষিপ্ত বক্তব্য শেষে মাদক বিরোধী গন মিছিল শেষ হয়।
গণবিক্ষোভে ২ নং ওয়ার্ড এর নারী পুরুষ ছাত্র ছাত্রী মসজিদের ইমাম রাজনৈতিক ব‍্যক্তি অংশগ্রহণ করে। গণবিক্ষোভে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন পৌরসভার ২ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর
মোঃ আফসার হোসেন, তুমুলিয়া জামে মসজিদ এর খতিব মাওলানা আব্দুল মজিদ, মোকলেছুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ,সাজ্জাদ হোসেন মোল্লা।
যুব নেতা জসিম উদ্দিন। তুমিলিয়া সমাজ কল্যান সংঘের সভাপতি মোঃ বুলবুল দেওয়ান সকলকে ধন্যবাদ জানান, তাদের ডাকে সাড়া দিয়ে গনমিছিল সফল করার জন্য, আবারও আপনারা আমাদের ডাকে শ্বারা দিয়ে বিভিন্ন কর্ম সুচিতে অংশগ্রহন করবেন বলে আমি আশাপ্রকাশ করি।
বক্তারা বলেন এইগ্রামে কিছু মাদক বিক্রেতা মাদক বিক্রি করে সমাজের যুবকদের মাদকআশক্ত করে তুলছে ও কালীগঞ্জের যুবসমাজ কে ধ্বংস করে দিচ্ছে। মাদক সেবন কারীরা মাদক সেবন করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। মাদক গ্রহনের জন্য চুরি ছিনতাই বেড়ে গেছে পরিবার ধ্বংস করছে।
এই ভাবে চলতে দেওয়া যায় না। সমাজ থেকে মাদক নির্মুল করতে হবে। আর এই মাদক নির্মুল করতে আজ সমাজ ও ২ নং ওয়ার্ড এর সর্বোস্তরের জনগণ ঐক্যবদ্ধ।
সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের গনমিছিল সমাপ্ত করছি।
গন মিছিল সার্থক ও সফল করতে যারা অগ্রনী ভূমিকায়া ছিলেন, তুমুলিয়া সমাজ কল্যান সংঘের সভাপতি মোঃ বুলবুল দেওয়ান, সিনিয়র সাধারণ সম্পাদক ইমরুল কায়েস, কাকন আকন্দ, সানজিদ রাজ,সানজিদ মোল্লাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24