
স্টাফ রিপোর্টার:- আল ইমরান
ইভটিজিং, কিশোর গ্যাং এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গোপালগঞ্জের কাশিয়ানীতে মতবিনিময় সভা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
সোমবার ২০ জুলাই সকালে কাশিয়ানী উপজেলার ঐতিহ্যবাহী গিরীশ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ে র্যাব-০৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাব-০৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের এডিশনাল এসপি জনাব এম এম রেজাউল করিম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, _”ইভটিজিং, মাদক ও কিশোর গ্যাং সমাজ ও দেশের জন্য বড় হুমকি। এগুলো প্রতিরোধে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। কোনো অপরাধ চোখে পড়লে সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিন।”_
সভায় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নূর আলম তালুকদার ও সহকারী প্রধান শিক্ষক জনাব ইন্দ্রজিৎ কুমার কুন্ডু। তারা র্যাবের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী ও শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বক্তারা শিক্ষার্থীদের মোবাইল ফোনের অপব্যবহার, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধ ও সাইবার বুলিং সম্পর্কেও সতর্ক করেন।