1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

কাহালুতে সাংবাদিকদের মিলনমেলা, আড্ডা ও মতবিনিময়ে জমে উঠল প্রাণের বন্ধন

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার পঠিত

মোঃ কাওছার মিয়া দিপু বগুড়া জেলা প্রতিনিধি

সংবাদ সংগ্রহের ব্যস্ততা, ক্যামেরার ফ্রেম আর প্রতিদিনের ছুটে চলার বাইরে একদিনের জন্য একসঙ্গে মিলিত হলেন বগুড়ার কাহালু উপজেলার বিভিন্ন প্রান্তে কর্মরত সাংবাদিক ও নিউজকর্মীরা। পারস্পরিক পরিচয়, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে অনুষ্ঠিত হয়েছে ‘কাহালুর নিউজকর্মীদের মিলনমেলা-২০২৬’।

শুক্রবার (২৮ আগস্ট) কাহালুর রাজরানী পার্কে এ মিলনমেলার আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন এলাকার সংবাদ সংগ্রহ, সংবাদ তৈরি ও প্রচারের সঙ্গে যুক্ত সাংবাদিক ও নিউজকর্মীরা এতে অংশ নেন।

মিলনমেলায় কর্মব্যস্ততার বাইরে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক পরিচিতি ও যোগাযোগের সুযোগ তৈরি হয়। পাশাপাশি পেশাগত বিভিন্ন বিষয়, সংবাদ সংগ্রহের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রাণবন্ত আড্ডা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, সাংবাদিকতা একটি ব্যস্ততাপূর্ণ পেশা। প্রতিদিন সংবাদ সংগ্রহ ও প্রচারের কাজে সবাইকে বিভিন্ন স্থানে ছুটে বেড়াতে হয়। তাই পেশাগত ব্যস্ততার বাইরে নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতেই এ মিলনমেলার আয়োজন করা হয়েছে।

আয়োজকদের ভাষায়, “সংবাদ সংগ্রহের ব্যস্ততার বাইরে একদিনের আড্ডা, পরিচয়, ভ্রাতৃত্ব ও আনন্দের বন্ধনে কাহালুর সব নিউজকর্মীকে এক ফ্রেমে আনার প্রয়াসই ছিল এই মিলনমেলা।”

দিনব্যাপী আয়োজনে হাসি-আড্ডা, পরিচিতি ও মতবিনিময়ের মধ্য দিয়ে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। সাংবাদিক ও নিউজকর্মীদের এ ব্যতিক্রমী মিলনমেলা অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। পেশাগত ব্যস্ততার বাইরে দিনটি হয়ে ওঠে তাদের জন্য আনন্দময় ও স্মরণীয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24