1. admin@mhnews24.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে চট্টগ্রামের আলোচিত মামলার এক আসামি গ্রেপ্তার শঙ্কা ছিল গোপালগঞ্জ নিয়ে, নির্বিঘ্নে পার হলো ১১ দলীয় ঐক্যের ১৫০০ গাড়ির লংমার্চ রাজিবপুরে এইচএসসিতে ফল বিপর্যয়, দায় কার—শিক্ষার্থী, অভিভাবক নাকি কলেজ কর্তৃপক্ষ? কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১,৩১৩ জন, ফলাফলে এগিয়ে মেয়েরা নেত্রকোনায় অতিরিক্ত শামুক আহরণে সংকটে ডিঙ্গাপোতা হাওরের মৎস্য সম্পদ ও পরিবেশ উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ১ কুমিল্লায় সিএনজি অটোরিকশার ইঞ্জিনে মিললো ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার-২ দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী শুভ জন্মদিন নেত্রকোনায় জমি দখলের চেষ্টা, ১৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

কুমিল্লায় বাসমতি চাল-ফুচকাসহ প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক দুটি অভিযানে ৯৮ লাখ ৪ হাজার ১৫০ টাকা মূল্যের ভারতীয় বাজি, ফুচকা ও বাসমতি চাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে জেলার সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে এবং সীমান্তবর্তী পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল জেলার আদশ সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করে একটি বিশেষ টাস্কফোর্স দল। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালমান ফার্সি এবং কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অ্যাডজুট্যান্টের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৪০ লাখ ৪ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় বাজি, ফুচকা ও বাসমতি চাল জব্দ করা হয়।
এদিকে, একই দিন সন্ধ্যায় পালপাড়া এলাকায় অভিযান চালায় ১০ বিজিবির একটি বিশেষ টহল দল। এ সময় ৫৭ লাখ ৯৯ হাজার ৭৫০ টাকা মূল্যের ভারতীয় বাজি জব্দ করা হয়।

দুটি অভিযানে সর্বমোট ৯৮ লাখ ৪ হাজার ১৫০ টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে বিজিবি।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান চালানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24