1. admin@mhnews24.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাড়াপোল রূপদিয়ায় রমরমা মাদক কারবার রাজাপুর ও কাঠালিয়ায় এইচএসসির “ফলা-ফল” বিপর্যয়ে ক্ষুব্ধ এমপি জামাল, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কবার্তা নবীনগরে আইইএসের জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩০৮ শিক্ষার্থী দাউদকান্দিতে পৃথক অভিযানে পুলিশের জালে ৪ নওগাঁর ধামইরহাটে উৎসবমুখর পরিবেশে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সিদ্ধিরগঞ্জে চট্টগ্রামের আলোচিত মামলার এক আসামি গ্রেপ্তার শঙ্কা ছিল গোপালগঞ্জ নিয়ে, নির্বিঘ্নে পার হলো ১১ দলীয় ঐক্যের ১৫০০ গাড়ির লংমার্চ রাজিবপুরে এইচএসসিতে ফল বিপর্যয়, দায় কার—শিক্ষার্থী, অভিভাবক নাকি কলেজ কর্তৃপক্ষ? কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১,৩১৩ জন, ফলাফলে এগিয়ে মেয়েরা

শঙ্কা ছিল গোপালগঞ্জ নিয়ে, নির্বিঘ্নে পার হলো ১১ দলীয় ঐক্যের ১৫০০ গাড়ির লংমার্চ

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার:- আল ইমরান

গোপালগঞ্জ অতিক্রম করা নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বিঘ্নে জেলা পার হয়েছে সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্য জোটের ঢাকা-খুলনা লংমার্চ।

আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টা ৩০ মিনিটে প্রায় ১৫০০ গাড়ির বিশাল বহর নিয়ে লংমার্চটি গোপালগঞ্জ জেলা সীমানায় প্রবেশ করে। ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া চৌরাস্তায় সংক্ষিপ্ত পথসভা শেষে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে জেলা সীমানা অতিক্রম করে খুলনার দিকে রওনা হয়।

পথসভাকে কেন্দ্র করে সকাল থেকেই ভাটিয়াপাড়া চৌরাস্তায় গোপালগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন। বহরটি পৌঁছালে মুহুর্মুহু স্লোগানে পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে।

এর আগে গোপালগঞ্জ নিয়ে জোটের নেতাদের মধ্যে উদ্বেগ থাকলেও স্থানীয় প্রশাসনের তৎপরতা ও নেতাকর্মীদের শান্তিপূর্ণ অবস্থানে কোনো ধরনের ক্ষতিকর ঘটনা ঘটেনি।

পথসভায় অংশগ্রহণকারীরা “বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন করতে হবে” লেখা প্ল্যাকার্ড বহন করেন। এ সময় এক নেতা বলেন, “বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন এবং দেশের দুর্নীতি ও অরাজনৈতিক ব্যবস্থা থেকে উত্তরণের দাবিতে আমরা সরকারের কাছে এই দাবি জানাতেই এই লংমার্চে এসেছি।”

পথসভা শেষে লংমার্চটি খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে যাত্রা করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24