1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনে অনিয়মের অভিযোগে মানববন্ধন বেলকুচিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মৃত গাজী আব্দুল খালেকের দাফন সম্পন্ন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকের পুরষ্কার গ্রহন করলেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর ড. এনামুল হক ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার

কুলাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী

  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৪৮ বার পঠিত

ডেক্স রিপোর্ট

​কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে মনু নদীর বাঁধ ভেঙে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুলাউড়া উপজেলা শাখা।

​ত্রাণ বিতরণ কার্যক্রম, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গণকিয়া এলাকার উগারছড়া গাঙ পরিস্থিতি পর্যবেক্ষণকালে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মুনতাজিম।

​এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম খান, পৃথিমপাশা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার শফিক উদ্দিন, পৃথিমপাশা ইউনিয়ন জামায়াতের সভাপতি সাব্বির মোহাম্মদ রুনু, সেক্রেটারী তাওহীদুর রহমান সিদ্দিকীসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

​ত্রাণ বিতরণ ও এলাকা পরিদর্শনের সময় নেতৃবৃন্দ বলেন, মনু নদীর বাঁধ ভাঙার ফলে পৃথিমপাশা ইউনিয়নের সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছেন। বিপদের এই মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সাধ্যমতো ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছি এবং ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে মানুষের কল্যাণে জামায়াতে ইসলামী কাজ করে যাবে।

​নেতৃবৃন্দ বন্যা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছেন এবং স্থানীয় প্রশাসনের পাশাপাশি দুর্গতদের পুনর্বাসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24