1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু রুহিয়ায় অবৈধ ৩০টি নিষিদ্ধ জাল জব্দ প্রকাশ্য আগুনে পুড়িয়ে ধ্বংস সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ ভালুকায় বিরোধপূর্ণ জমির দখল বুঝিয়ে দিলো আদালত নীলফামারীতে সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বাগেরহাটের রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু মিথ্যা মামলায় দীর্ঘ ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাংবাদিক আরাফাত সানি স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

কুড়িগ্রামে এপি’র আয়োজনে ৫৪টি পরিবার পেল স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩১ বার পঠিত

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নে শতভাগ স্যানিটেশণ ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে নির্বাচিত ৫৪টি দরিদ্র পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত স্যানিটারী ল্যাট্রিন বিতরণ করা হয়েছে।
৫ মে (মঙ্গলবার) হলোখানা ইউনিয়নের সুভারকুটি (আখেরের মোড়) গ্রামে পিএনএস ওয়াস বিপি কুড়িগ্রাম এপি ও ওয়াল্ড ভিশনের বাংলাদেশ এর আয়োজনে ও সহযোগিতায়
৫৪টি দরিদ্র পরিবারের মাঝে এসব স্যানিটারি ল্যাট্রিন বিতরণ করা হয়।

স্বাস্থ্যসম্মত স্যানিটারী ল্যাট্রিন বিতরণ অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার মশিউর রহমান মন্ডল, কুড়িগ্রাম এপি’র ম্যানেজার নীতা ফ্লোরা দাস, এপি’র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ আমজাদ হোসেন, ইউপি সদস্য গোলজার হোসেন, টেকনিকেল স্পেশালিস্ট পল্লব কান্তি রায়, ড. ফারুকসহ স্থানীয় গণ্যমান ব্যক্তি উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম এপি’র ম্যানেজার নীতা ফ্লোরা দাস তার বক্তব্যে বলেন, ওয়াল্ড ভিশন বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ সমাজের অবহেলিত ও খেটে-খাওয়া মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিনামূল্যে টিউবওয়েল বিতরণ, শীতকালীন সময়ে কম্বল বিতরণ, দুর্যোগপুর্নকালে ত্রাণ বিতরণসহ নানাবিধ সমাজসেবামূলক কাজ করছে।

তারই ধারাবাহিকতায় হলোখানায় আজ ৫৪টি দরিদ্র পরিবারের মাঝে এসব স্যানিটারি ল্যাট্রিন বিতরণ করা হলো। হলোখানায় মোট ৮৩টি পরিবার এই স্যানিটারি ল্যাট্রিন পাবে।

তিনি আরো জানান, কুড়িগ্রাম সদরের ৩টি ইউনিয়নে পর্যায় ক্রমে ১৮৯টি দরিদ্র পরিবারের মাঝে এসব স্যানিটারি ল্যাট্রিন বিতরণ করা হবে।

খুব দ্রুতই সকলকে স্যানিটেশনের আওতায় আনতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যর্থ করেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24