
লুৎফর রহমান হৃদয় স্টাফ রিপোর্টার ময়মনসিংহ বিভাগ
কেন্দুয়া: “মাদক, জুয়া, গরু চুরি ও বাল্যবিবাহ রোধে” এই স্লোগানে নেত্রকোণার কেন্দুয়ায় পুলিশের ‘ওপেন হাউজ ডে’ পালিত হয়েছে।
আজ সোমবার, ৫ মে ২০২৬ সকালে কেন্দুয়া থানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন নেত্রকোনার ৩ আসনের সংসদ সদস্য ড: রফিকুল ইসলাম হিলালী প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। তিনি জনগণের সরাসরি অভিযোগ শোনেন ও সমাধানের নির্দেশ দেন।
অনুষ্ঠানে ৯৯৯ জরুরি সেবার ব্যবহার, বিট পুলিশিং ও সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়। কেন্দুয়া থানার ওসিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।