1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু রুহিয়ায় অবৈধ ৩০টি নিষিদ্ধ জাল জব্দ প্রকাশ্য আগুনে পুড়িয়ে ধ্বংস সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ ভালুকায় বিরোধপূর্ণ জমির দখল বুঝিয়ে দিলো আদালত নীলফামারীতে সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বাগেরহাটের রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু মিথ্যা মামলায় দীর্ঘ ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাংবাদিক আরাফাত সানি স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

কেন্দুয়ায় ছাত্রদলের উপজেলা ও পৌর কমিটির নতুন সভাপতি-সাধারণ সম্পাদক ঘোষণা

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১০ বার পঠিত

লুৎফর রহমানরে স্টাফ রিপোর্টার নেত্রকোনা জেলা

বিএনপির অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দুয়া উপজেলা ও পৌর শাখার নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।

নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা।

কেন্দুয়া উপজেলা ছাত্রদল: সভাপতি তৌফিকুল হক শিবলী, সাধারণ সম্পাদক আবুল হোসেন
কেন্দুয়া পৌর ছাত্রদল: সভাপতি মো: জাকারুল ইসলাম , সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন হৃদয়

দলীয় সূত্রে জানা যায়, সংগঠনকে গতিশীল করা, ছাত্রদের অধিকার আদায় এবং আগামীর রাজনৈতিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করতেই এই কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটির নেতারা দায়িত্ব পেয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে ছাত্রদলকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা বলেন, “শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে আমরা মাঠে থাকব এবং কেন্দুয়ায় ছাত্রদলকে একটি আদর্শ ছাত্রসংগঠন হিসেবে গড়ে তুলব।”

এদিকে নতুন কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মীরা তাদের অভিনন্দন জানাচ্ছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24