1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে দুই নারী মাদক ব্যবসায়ীসহ ৩ জন গ্রেফতার ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী গোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ব্যপক অনিয়ম জোহানেসবার্গের ব্র্যাকেনসডাউনে বিশেষ অভিযান: বৈধ কাগজবিহীন বিদেশি নাগরিক আটকের নেপথ্য ও অন্তরালের মানবিক চিত্র মজুরি কমিশন বাস্তবায়নসহ তিন দফা দাবিতে রাজশাহী চিনিকল শ্রমিকদের আন্দোলন আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ মাটির গন্ধে লেখা এক জীবন — জেমস আব্দুর রহিম রানার আত্মজীবনের জীবন্ত ইতিহাস ছাতকে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ সিলেট সীমান্তে ৪৮ বিজিবির কঠোর অভিযান: ৪৬ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ সংসদ ভবনের নিরাপত্তা বলয় ভেদ করে রাজপথ উত্তাল: NEET পরীক্ষার্থীদের আন্দোলন ঘিরে রণক্ষেত্র নয়াদিল্লি

কেশবপুরে অবৈধ রড কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান/জরিমানা/সিলগালা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৯ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া সড়কের খতিয়াখালী এলাকায় অবস্থিত একটি অবৈধ রড কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করেছে। একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনায় গুরুতর ত্রুটি ও পরিবেশগত ঝুঁকির কারণে কারখানাটি সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।
সোমবার (২০ জুলাই-২৬) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মিশকাতুল ইসলাম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কারখানাটি প্রয়োজনীয় নিয়মনীতি অনুসরণ না করে পরিচালিত হচ্ছিল। বিশেষ করে কারখানার বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না থাকায় আশপাশের পরিবেশ দূষণের অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে কর্তৃপক্ষ কারখানার অনিয়মের সত্যতা পাওয়া যায়।
এ সময় পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারখানাটি সাময়িকভাবে সিলগালা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মিশকাতুল ইসলাম জানান, জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো প্রতিষ্ঠান আইন ও পরিবেশগত বিধি-বিধান লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ছবিঃ
২০/০৭/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24